সিলেট ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

মধুপুরে মোবাইল কোর্টের অভিযানে ৩  মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

‎

‎টাঙ্গাইলের মধুপুর উপজেলার অরণখোলা ইউনিয়নে মাদকবিরোধী এক বিশেষ মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হয়েছে। অভিযানে গাঁজা সেবনের অপরাধে ৩ ব্যক্তিকে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
‎আজ ২৩ জুন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়। অভিযানে মধুপুর থানা পুলিশের সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হল, মিজানুর,মোজাফফর ও মাইনুদ্দিন। সবাই একই এলাকার বাসিন্দা।
‎
‎আদালত সূত্রে জানা যায়, অরণখোলা ইউনিয়নে মাদক সেবন ও বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় গাঁজা সেবনের অপরাধে স্থানীয় লোকজনের সক্রিয় সহায়তায় ৩ জনকে হাতেনাতে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে আটককৃতদের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ৫ শত টাকা করে অর্থদণ্ড প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন।
‎
‎অভিযান শেষে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, উপজেলার আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে তরুণ সমাজ তথা মধুপুরবাসীকে রক্ষা করতে প্রশাসনের এই মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক নির্মূলে স্থানীয় প্রশাসন এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে তথ্য দিয়ে সার্বিক সহযোগিতা করার জন্য উপজেলার সর্বস্তরের জনগণের প্রতি বিনীত অনুরোধ জানানো হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

মধুপুরে মোবাইল কোর্টের অভিযানে ৩  মাদকসেবীকে কারাদণ্ড ও জরিমানা

সময় ০৭:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬