সিলেট ০৮:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক

‎
‎ নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টায় জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের উদ্যোগে এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এ বৈঠকের আয়োজন করা হয়।
‎
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল। সভাপতিত্ব করেন জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজার জেলা কার্যালয়ের জেলা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম।
‎বৈঠকে বক্তারা নারী নির্যাতন প্রতিরোধ, যৌতুক প্রথির কুফল, বাল্যবিবাহের সামাজিক ও আইনগত পরিণতি এবং নারীর অধিকার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
‎
‎তারা বলেন, পরিবার ও সমাজের সর্বস্তরে সচেতনতা সৃষ্টি এবং সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এসব সামাজিক ব্যাধি প্রতিরোধ করা সম্ভব।
‎বক্তারা আরও বলেন, নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করতে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন সামাজিক সচেতনতা, পারিবারিক মূল্যবোধ এবং সর্বস্তরের মানুষের সক্রিয় অংশগ্রহণ। নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহমুক্ত সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান তারা।
‎
‎উঠান বৈঠকে স্থানীয় নারী, নারী সংগঠনের সদস্য, সামাজিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।
‎বৈঠকের মাধ্যমে সাধারণ মানুষের মাঝে নারী নির্যাতন, যৌতুক প্রথা ও বাল্যবিবাহের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি এবং প্রতিরোধমূলক বার্তা পৌঁছে দেওয়া হয়। আয়োজকরা জানান,নারীর ক্ষমতায়ন ও নিরাপদ সমাজ গঠনে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

নারী নির্যাতন, যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধে মৌলভীবাজারে উঠান বৈঠক

সময় ০৭:৪০:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬