সিলেট ১০:৩২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬
News Title :
‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎ মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান ১০ দফা দাবিতে শান্তিগঞ্জে কৃষক-মজুর-মৎস্যজীবীদের বৈঠক‎,আন্দোলন জোরদারের ঘোষণা ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ ‎ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ‎আদালতে অভিযোগ- বিশ্বনাথে সংবাদ সম্মেলন,‎ বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার‎ ‎বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন‎সভাপতি, শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া ‎শান্তিগঞ্জ প্রেসক্লাবকে অভিনন্দন, সাংবাদিকদের প্রশংসা করলেন ফারুক আহমদ‎ ‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য গ্রেফতার: উদ্ধার ৪ খাতা ও মোবাইল শান্তিগঞ্জ প্রেসক্লাবের নবগঠিত কমিটিকে “শান্তিগঞ্জ সমিতি সিলেট”এর অভিনন্দন ও শুভেচ্ছা

‎ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

‎সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎শনিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন।

‎উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মহিউদ্দিনের সভাপতিত্বে এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাতক থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য আব্দুর রহমান, আতাউর রহমান এমরান, বিএনপি নেতা ও ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি ডা.আফসার উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর জসিমউদ্দিন সুমেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাব-ইন্সপেক্টর আতাউর রহমান সজিব, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পীর আব্দুল খালিক রাজা, দুলারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন ও সমবায় সমিতির চেয়ারম্যান সৈয়দ জাহাঙ্গীর আলম,  সাংবাদিক সাকির আমিন, সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার খান ছানা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য কয়েছ আহমদ, বিট অফিসার এসআই আব্দুল জলিল,এসআই আব্দুর রহিম, নিরাপদ ছাতকের আহ্বায়ক রিয়াজ আহমদ রাজু, ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হাজী আব্দুস সামাদ, দপাদার জসিমউদ্দিন, কালারুকা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান, জাউয়াবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলাউদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহিদুল ইসলাম আহবাব এবং দক্ষিণ খুরমা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শামীম আলমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

‎প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, মাদকের ভয়াবহতা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। যুবসমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে এবং একটি সুস্থ ও নিরাপদ সমাজ গড়ে তুলতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।

‎তিনি আরও জানান, আগামী দিনে ছাতক শহর, গোবিন্দগঞ্জ বাজার, জাউয়াবাজারসহ উপজেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে মাদকবিরোধী জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে র‍্যালি ও প্রচারণা কর্মসূচি পরিচালনা করা হবে। এ কার্যক্রমের সূচনা ছাতক পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে শুরু হবে। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন উপজেলা পরিষদ মসজিদের ইমাম ও খতিব মাওলানা আমিন উদ্দিন এবং গীতাপাঠ করেন পূজা উদযাপন পরিষদের সভাপতি অরুণ অধিকারী।

‎কর্মশালায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাস্টার ফজলুল করিম বকুল, উপজেলা খাদ্য কর্মকর্তা বিনয় কুমার দেব, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রণব লাল দাস, প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ রহিছ উদ্দিন, উপ-প্রশাসনিক কর্মকর্তা জিতেন বর্মন, জয়দেব চন্দ্র দেবনাথসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সুধীজন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎

‎ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত

সময় ০৮:০৩:৩৬ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬