সিলেট ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

টাঙ্গাইলে ‘দ্যা রওশন সিনেমা টকিজ’ এর শুভ উদ্বোধন‎

‎টাঙ্গাইলে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ‘দ্যা রওশন সিনেমা টকিজ’ এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (১৯ জুন) সন্ধ্যা ৭টায় ভিক্টোরিয়া রোডের করোনেশন ড্রার্মাটিক ক্লাবের তয় তলায়
‎প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সিনেমা হলটির শুভ উদ্বোধন করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

‎উদ্বোধনী অনুষ্ঠানে করোনেশন ড্রামাটিক ক্লাবের সভাপতি কাজী জাকেরুল মওলার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহম্মদ সামছুল আলম সরকার এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন।
‎

‎প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি বলেন, সাংস্কৃতিক অঙ্গনের সাথে মানুষ জড়িত থাকলে মাদক ও নেশাসহ সব ধরণের খারাপ কাজ থেকে দূরে থাকা সম্ভব। সমাজ গঠনে সংস্কৃতির একটি বড় ভূমিকা রয়েছে।

‎তিনি টাঙ্গাইলের কৃতি সন্তান ও জনপ্রিয় চিত্রনায়ক অমিত হাসানের প্রশংসা করে বলেন, চিত্রনায়ক অমিত হাসান আমাদের টাঙ্গাইলের গর্ব। তিনি অত্যন্ত সুনামের সাথে দীর্ঘকাল ধরে সাংস্কৃতিক অঙ্গনে কাজ করে যাচ্ছেন।
‎
‎এ সময় প্রতিমন্ত্রী টাঙ্গাইলের সমৃদ্ধ ঐতিহ্যকে সকলের বুকে ধারণ করে তা টিকিয়ে রাখার আশাবাদ ব্যক্ত করেন। তিনি আরও বলেন, আমরা একটি নেশামুক্ত, মাদকমুক্ত এবং সন্ত্রাসমুক্ত সুস্থ টাঙ্গাইল দেখতে চাই। টাঙ্গাইলের এই উন্নয়ন ও অগ্রযাত্রাকে আরও এগিয়ে নিতে আমি জেলার সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা কামনা করছি।
‎
‎অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিবৃন্দ সিনেমা হলের বিভিন্ন অংশ ঘুরে দেখেন।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

টাঙ্গাইলে ‘দ্যা রওশন সিনেমা টকিজ’ এর শুভ উদ্বোধন‎

সময় ১১:০০:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬