সিলেট ০৮:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার
‎গোলাপগঞ্জে র‍্যাবের অভিযান....

‎দেশীয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও থানা থেকে লুট হওয়া টিয়ারশেল উদ্ধার

‎সিলেট জেলার গোলাপগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ানশুটারগান, ৭২০ গ্রাম বিস্ফোরক এবং থানা থেকে লুট হওয়া ২টি টিয়ারশেল উদ্ধার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯বৃহস্পতিবার (১৮ জুন) রাত ১১টার দিকে গোলাপগঞ্জ থানাধীন ঢাকা দক্ষিণ ইউনিয়নের উত্তর কানিশাইল এলাকা থেকে এই অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করা হয়।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গত ১৮ জুন রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সদর কোম্পানী (সিলেট)-এর একটি আভিযানিক দল জানতে পারে যে, গোলাপগঞ্জের ৬নং ঢাকা দক্ষিণ ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কানিশাইল এলাকায় পরিত্যক্ত অবস্থায় অস্ত্র রয়েছে।

‎প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র‍্যাবের দলটি দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং তল্লাশি অভিযান শুরু করে। একপর্যায়ে ঝোপঝাড়ের ভেতর পরিত্যক্ত অবস্থায় ১টি দেশীয় ওয়ানশুটারগান, ৬টি পাওয়ার জেল, ৮টি খালি নন-ইলেকট্রিক ডেটোনেটর, ৫টি সেফটি ফিউজ (যার মোট বিস্ফোরকের পরিমাণ ৭২০ গ্রাম) ও ২টি টিয়ারশেল (যা পূর্বে থানা থেকে লুট করা হয়েছিল) উদ্ধার করা  হয়।

‎র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত আলামতের সাথে জড়িত কাউকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে র‍্যাব-৯ এর বিশেষ তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করতে উদ্ধার হওয়া সমস্ত আলামত সাধারণ ডায়েরি (জিডি) মূলে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

‎উল্লেখ্য, গত ৫ আগস্ট ২০২৪ এর পর থেকে সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব-৯ ব্যাপক তৎপরতা চালিয়ে আসছে। এই সময়ের মধ্যে তারা সর্বমোট ৪৭টি দেশী-বিদেশী আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ০৬টি ম্যাগাজিন, ৩৫০১০ গ্রাম বিস্ফোরক, ২১৬টি ডেটোনেটর, ০১টি সাউন্ড গ্রেনেড, ০৫টি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং ১৪৯টি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য

‎গোলাপগঞ্জে র‍্যাবের অভিযান....

‎দেশীয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক ও থানা থেকে লুট হওয়া টিয়ারশেল উদ্ধার

সময় ০২:৫৮:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬