সিলেট ০২:৪৭ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
News Title :
‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত ‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎ মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান ১০ দফা দাবিতে শান্তিগঞ্জে কৃষক-মজুর-মৎস্যজীবীদের বৈঠক‎,আন্দোলন জোরদারের ঘোষণা ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ ‎ছাতকে মাদকবিরোধী ও আইন-শৃঙ্খলা বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ‎আদালতে অভিযোগ- বিশ্বনাথে সংবাদ সম্মেলন,‎ বিদেশে যেতে দালালের খপ্পরে সর্বস্বান্ত ২১ পরিবার‎ ‎বানিয়াচং মডেল প্রেসক্লাবের কমিটি গঠন‎সভাপতি, শিব্বির আহমদ, সেক্রেটারি, আব্দাল মিয়া ‎শান্তিগঞ্জ প্রেসক্লাবকে অভিনন্দন, সাংবাদিকদের প্রশংসা করলেন ফারুক আহমদ‎ ‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ২ সদস্য গ্রেফতার: উদ্ধার ৪ খাতা ও মোবাইল

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার: ১০ টাকায় ৮০০ টাকার প্রলোভনে চলত প্রতারণা!

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৯ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ (র‍্যাব)। গতকাল ১৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ বিকেলে মহানগরীর কোতয়ালী থানাধীন কাজির বাজার মোগলটুলা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত স্মার্টফোন ও বিপুল পরিমাণ টালী খাতা উদ্ধার করা হয়েছে।

‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃত চক্রটি সাধারণ মানুষকে অতি অল্প সময়ে বিপুল অর্থ উপার্জনের লোভ দেখাত। তারা মূলত 499bet.com, FB77, 299bet.com, BD BAJEE, 999BD.com, 77FB, NEW PKLUCK SLOTS, OK BAJEE, Bee 999, R777, 777 Jaya, CRAZY TIME, 9BD.com, BBI X BET, EA77, LUCKY BANGLA 88 সহ বিভিন্ন জুয়ার অ্যাপস ও ওয়েবসাইটের মাধ্যমে কার্যক্রম চালাত। চক্রটি সাধারণ মানুষকে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে এসব জুয়ার অ্যাপে যুক্ত করত এবং তার বিনিময়ে নিজেরা মোটা অঙ্কের কমিশন হাতিয়ে নিত।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯, সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল কাজির বাজার মোগলটুলা এলাকায় অভিযান চালায়।

‎র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘটনাস্থল থেকে ৯ জনকে আটক করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা অনলাইনে জুয়া খেলার বিষয়টি স্বীকার করে। এরপর তাদের হেফাজত থেকে জুয়া খেলার কাজে ব্যবহৃত ১টি স্মার্ট মোবাইল ফোন এবং ৬টি টালী খাতা জব্দ করা হয়। উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার পর্যাপ্ত ডিজিটাল আলামত মিলেছে বলে জানিয়েছে র‍্যাব।

‎গ্রেফতারকৃতরা হল, নগরীর পশ্চিম কাজির বাজার, মোগলটুলার মৃত আলতাফ হোসেনের পুত্র জীবন আহমদ (৩২), পশ্চিম কাজির বাজারে মৃত তাজুল ইসলামের পুত্র সুমন মিয়া (২৭),কাওকান্দি, তাহিরপুর উপজেলা মৃত আশরাফুল মিয়ার পুত্র মোঃ জুয়েল আহমদ ছানাউল্লাহ (৩০),পশ্চিম কাজির বাজারের মোঃ শাহীনের পুত্র মোঃ সানি (২২), পশ্চিম কাজির বাজারের মোঃ মুক্তার খাঁনের পুত্র ইমন খাঁন বাদল (২২), মল্লিকপুর, জামালগঞ্জ উপজেলার মোঃ আব্দুর শহিদের পুত্র মোঃ আজিজুর রহমান (৪৪), নতুন পৈন্দা, সুনামগঞ্জ সদরের মৃত রশিদ আলীর পুত্র মোঃ নমিরুল ইসলাম (৪২), সাধরখলা, দক্ষিণ সুরমা, মৃত মনমোহন দেবনাথের পুত্র মধু দেবনাথ (৫৫) ও গোবরাকুড়া, হালুয়াঘাট, ময়মনসিংহ-এর আব্দুল জব্বারের পুত্র মোঃ মমিনুল (৪৫)।

‎র‍্যাব-৯ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের সিলেট জেলার কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অনলাইন জুয়াড়িদের নির্মূল করতে র‍্যাবের এই গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত

‎সিলেটে অনলাইন জুয়া চক্রের ৯ সদস্য গ্রেফতার: ১০ টাকায় ৮০০ টাকার প্রলোভনে চলত প্রতারণা!

সময় ১২:১৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬