সিলেট ০৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬
News Title :
‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য ‎জামালপুরের মেলান্দহে ব্র্যাকের স্বাস্থ্য কর্মসূচি পরিদর্শন করলেন ইউএনও জিন্নাতুল আরা ‎নগরীর আম্বরখানা থেকে ১০ কেজি গঁজাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করল র‌্যাব। ‎শান্তিগঞ্জে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও ‘রাইট অব ওয়ে’ সংরক্ষণে কর্মশালা‎ র‌্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ও টোকেন উদ্ধার গোয়াইনঘাটে অবৈধ পাথর উত্তোলনের অভিযোগে টাস্কফোর্সের অভিযান, আটক ৮ ‎কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে উদ্ধার অভিযানে প্রাণ হারালেন হবিগঞ্জের পুলিশ কনস্টেবল পারভেজ হবিগঞ্জে সুরমা চা বাগানে বিজিবির অভিযানে কাভার্ডভ্যান থেকে ৬২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ ‘অনলাইন সিলেট’র ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার আহ্বান স্ত্রীর কাছে ১০ লাখ টাকা যৌতুক দাবির অভিযোগে হবিগঞ্জে স্কুলশিক্ষক গ্রেপ্তার

যমুনা সেতু এলাকায় ৪৯৫ পিস বুপ্রেনোরফাইন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার‎

‎টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪৯৫ পিস নিষিদ্ধ নেশাজাতীয় বুপ্রেনোরফাইন (Buprenorphine) ইনজেকশন উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্প।

‎র‍্যাব সূত্র জানায়, সরকারের মাদক বিরোধী‘
‎জিরো টলারেন্স নীতি বাস্তবায়নের অংশ হিসেবে নিয়মিত অভিযানের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ জুন) দুপুর ১২টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যমুনা সেতু পূর্ব থানাধীন যমুনা সেতু পূর্ব গোলচত্বরের সিরাজগঞ্জ-ঢাকাগামী লেনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অরুপা পরিবহন নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে দিনাজপুর জেলার বাসিন্দা মো. মমিনুল ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়।

‎পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে তিনি তার কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করেন। র‍্যাবের ভাষ্য অনুযায়ী আটক ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে তার ব্যবহৃত একটি হ্যান্ডব্যাগ তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৪৯৫ পিস নেশাজাতীয় বুপ্রেনোরফাইন ইনজেকশন উদ্ধার করা হয়।
‎এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন এবং নগদ ৫৩০ টাকা জব্দ করা হয়।

‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র‍্যাব।

‎র‍্যাব-১৪ জানায় মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ কঠোর অবস্থানে রয়েছে।গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত আলামতসহ তাকে যমুনা সেতু পূর্ব থানায় হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎জেলা সেরা থেকে রেঞ্জসেরা: শেরপুর ফাঁড়ির এসআই ওবায়দুল্লাহর সাফল্য

যমুনা সেতু এলাকায় ৪৯৫ পিস বুপ্রেনোরফাইন ইনজেকশনসহ মাদক কারবারি গ্রেপ্তার‎

সময় ০২:০৩:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬