সিলেট ০৯:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎বাহুবলের বিহারীপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ‎

সামান্য বৃষ্টি হলে রাস্তাটি বেহাল অবস্থায় পরিনত হয়।

‎
‎
‎হবিগঞ্জের বাহুবল উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের বিহারীপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের বাসিন্দারা। সামান্য বৃষ্টিতেই সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, বিহারীপুর, খোজারগাঁও, নিজগাঁওসহ অন্তত চার থেকে পাঁচটি গ্রামের মানুষ প্রতিদিন এই সড়ক ব্যবহার করেন। শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও রোগীদের যাতায়াতের জন্য এটি অন্যতম প্রধান পথ। বিহারীপুরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি কমিউনিটি ক্লিনিক থাকায় সড়কটির গুরুত্ব আরও বেশি।
‎
‎সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। বৃষ্টির পানি জমে গর্তগুলো কাদাময় হয়ে পড়ায় পথচারী ও যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হয়েছে। বিশেষ করে অসুস্থ ব্যক্তিদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে স্থানীয়দের অতিরিক্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
‎
‎বিহারীপুর গ্রামের বাসিন্দা কাদির মিয়া বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির বেহাল অবস্থা বিরাজ করছে। বিষয়টি জনপ্রতিনিধিদের জানানো হলেও এখনো স্থায়ী কোনো সমাধান হয়নি। বৃষ্টি হলে সড়ক দিয়ে চলাচল করা কঠিন হয়ে পড়ে।
‎
‎আরেক বাসিন্দা আব্দুল মালেক বলেন, এলাকার মানুষের জন্য এটি একমাত্র প্রধান সড়ক। শিক্ষার্থী, কৃষক ও রোগী—সবাইকে এই পথেই চলাচল করতে হয়। দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানান তিনি।
‎
‎বিহারীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহেনা আক্তার বলেন, বর্ষাকালে সড়কের দুরবস্থার কারণে শিক্ষার্থীদের উপস্থিতি কমে যায়। অনেক শিক্ষার্থী কাদায় পিছলে পড়ে আহত হয় এবং তাদের পোশাক নোংরা হয়ে যায়। তিনি দ্রুত সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
‎
‎স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারে কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি। ফলে জনদুর্ভোগ দিন দিন বাড়ছে।
‎
‎এ বিষয়ে ভাদেশ্বর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শ্রী কুমার কৈরি বলেন, সড়কটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন। বিষয়টি সম্পর্কে তিনি বিস্তারিত অবগত নন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহযোগিতা করবেন।
‎
‎বাহুবল উপজেলা এলজিইডির সার্ভেয়ার উজ্জ্বল মণ্ডল বলেন, বিহারীপুর সড়কটি উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্পে প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্ট উন্নয়ন প্রকল্পের অনুমোদন পাওয়া গেলে সংস্কারকাজ বাস্তবায়ন করা সম্ভব হবে।
‎
‎বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায় বলেন, সড়কটির বর্তমান অবস্থা সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎বাহুবলের বিহারীপুর সড়কের বেহাল দশা, দুর্ভোগে কয়েক গ্রামের মানুষ‎

সময় ০১:৩৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬