সিলেট ০৯:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

মধুপুরে রেস্টুরেন্টে মোবাইল কোর্ট: মাদক সেবনে যুবকের কারাদণ্ড, রেস্টুরেন্টকে জরিমানা

‎
‎টাঙ্গাইলের মধুপুরে একটি রেস্টুরেন্টে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করে মাদক সেবনের দায়ে এক যুবককে কারাদণ্ড এবং ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে রেস্টুরেন্ট কর্তৃপক্ষকে নগদ টাকা জরিমানা করা হয়েছে।
‎বুধবার (১৭ জুন) মধুপুর উপজেলার ‘বিপ্রবাড়ি চাঁদের হাসি’ নামক রেস্টুরেন্টে মধুপুর থানার পুলিশ সদস্যবৃন্দের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন।
‎
‎অভিযান সূত্রে জানা যায়, রেস্টুরেন্টে মাদক সেবনের সময় মো: রাকিব (১৮) নামে এক যুবককে আটক করা হয়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারায় ০৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ শত টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর পরিবেশ ও ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে ‘চাঁদের হাসি’ রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ মোতাবেক ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
‎
‎অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দীন জানান, মধুপুর উপজেলার চাঁদের হাসিসহ আরও কয়েকটি রেস্টুরেন্টে স্কুল চলাকালীন সময়ে স্কুল ড্রেস পরিহিত ছাত্র-ছাত্রীরা ক্লাস ফাঁকি দিয়ে আড্ডা, গল্প এবং দৃষ্টিকটুভাবে বসে সময় অপচয় করছে।
‎তিনি আরও জানান, এ বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের অভিভাবকদের অবহিত করা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক অবক্ষয় থেকে রক্ষা করতে সকল অভিভাবককে তাদের সন্তানদের প্রতি সতর্ক ও নজরদারি বাড়ানোর জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি।
‎
‎জনস্বার্থে ও উপজেলার পরিবেশ সুশৃঙ্খল রাখতে এই ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।
‎
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

মধুপুরে রেস্টুরেন্টে মোবাইল কোর্ট: মাদক সেবনে যুবকের কারাদণ্ড, রেস্টুরেন্টকে জরিমানা

সময় ১১:৪৫:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬