সিলেট ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক আক্তার

‎

‎
‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে এক ব্যক্তিকে দেশীয় অস্ত্রসহ আটক করেছে পুলিশ। বুধবার(১৭জুন) দুপুরে নবীগঞ্জ পৌর এলাকার গন্ধা পয়েন্ট থেকে তাঁকে আটক করা হয়।
‎
‎আটক ব্যক্তির নাম আক্তার। তিনি হবিগঞ্জ সদর উপজেলার উচাইল গ্রামের বাসিন্দা। পুলিশ বলছে, তাঁর বিরুদ্ধে সিলেট বিভাগের বিভিন্ন থানায় ছিনতাই ও মাদক-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে।
‎
‎নবীগঞ্জ থানা সূত্রে জানা গেছে, সম্প্রতি জয়নগর ও বেতাপুর এলাকায় সংঘটিত ছিনতাইয়ের ঘটনায় জড়িত কয়েকজন ব্যক্তি পুনরায় নবীগঞ্জ বাজার এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে অবস্থান করছে-এমন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়ার নির্দেশে এসআই জয়ন্ত কুমার রায়ের নেতৃত্বে পুলিশের একটি দল গন্ধা পয়েন্ট এলাকায় অভিযান চালায়।
‎
‎অভিযানকালে আক্তারকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশের দাবি।
‎
‎নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একজনকে আটক করা হয়েছে। তাঁর কাছ থেকে একটি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

নবীগঞ্জে ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ আটক আক্তার

সময় ০৭:৩৯:২২ অপরাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬