সিলেট ১০:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজের চার দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার‎

‎
‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় খোয়াই নদীতে নিখোঁজ হওয়ার চার দিন পর মো.আব্দুল্লাহ (৫৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুনারুঘাট পৌরসভার পূর্ব বড়াইল এলাকা সংলগ্ন খোয়াই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নদীতে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেন। পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় নিশ্চিত করেন স্বজনেরা। তিনি উপজেলার গাজীপুর ইউনিয়নের খেতামারা গ্রামের বাসিন্দা।

‎
‎নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার দুপুরে উপজেলার পূর্ব ছনখলা এলাকায় খোয়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন আব্দুল্লাহ। এরপর পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। নিখোঁজ হওয়ার চার দিন পর তাঁর মরদেহ নদীতে ভেসে ওঠে।
‎
‎চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।
‎
‎এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

হবিগঞ্জে খোয়াই নদীতে নিখোঁজের চার দিন পর ব্যক্তির মরদেহ উদ্ধার‎

সময় ০৪:৫৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬