সিলেট ০১:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
News Title :
‎ধনবাড়ীতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড, ‎জামালপুর পৌরসভার ১নং বিট পাথালিয়া ওপেন হাউজ ডে ও বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত‎ ‎জামালপুর জেলা পুলিশ কর্তৃক জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত ‎জামালপুরে কৃষি যান্ত্রিকীকরণে নারী উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কৃষি যন্ত্রপাতি বিতরণ‎ দায়িত্ব গ্রহণের এক মাসেই মাদক দমনে তৎপর হরষপুর (তেলিয়াপাড়া) পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস, এম, মাহমুদ হাসান রিপন‎ সিলেটে অবশেষে অনুমোদিত হলো ২৫০ শয্যার জেলা হাসপাতাল ‎​টাঙ্গাইলের কুমুদিনী কলেজ রোডে মোবাইল কোর্ট: ৩ ফার্মেসিকে জরিমানা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, শান্তিগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত সিলেটে র‍্যাবের অভিযান: বালাগঞ্জ থেকে ৫ অনলাইন জুয়াড়ি গ্রেফতার মধুপুরে মাদকসহ যুবক আটক: ১ বছরের কারাদণ্ড

‎জামালপুর জেলা পুলিশ কর্তৃক জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

‎জামালপুর জেলা পুলিশ কর্তৃক আয়োজিত এবং (ইউএনএফপিএ)-এর সার্বিক সহযোগিতায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্কের মাধ্যমে জেন্ডারভিত্তিক সহিংসতা (GBV) প্রতিরোধ ও মোকাবেলায় এক আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা আজ সোমবার ১৫ জুন অনুষ্ঠিত হয়।

‎উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামালপুরের পুলিশ সুপার  মোছাঃ ফারহানা ইয়াসমিন। সভায় তিনি জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে পারিবারিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতি সহানুভূতিশীল ও সেবামুখী মনোভাব নিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
‎তিনি বলেন, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য নিরাপদ ও সহিংসতামুক্ত পরিবেশ নিশ্চিত করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আইন প্রয়োগকারী সংস্থা এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ অপরিহার্য।

‎সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোরশেদা খাতুন,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), ইয়াহিয়া আল মামুন,অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মোঃ রাকিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, দেওয়ানগঞ্জ সার্কেল মোঃ সাইফুল ইসলাম পিপিএম, ও অতিরিক্ত দায়িত্বে ইসলামপুর সার্কেল, মোস্তাফিজুর রহমান ভূঁঞা, সহকারী পুলিশ সুপার মাদারগঞ্জ সার্কেল এম. এ. ফয়সাল, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), এবং মোঃ মাকসুদুল হাসান,সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) জামালপুর।
‎এছাড়াও সভায় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, সিভিল সার্জনের প্রতিনিধি, নারী সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎সভায় নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি সংঘটিত বিভিন্ন ধরনের জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ভুক্তভোগীদের দ্রুত ও সমন্বিত সেবা প্রদান, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানসমূহের মধ্যে তথ্য আদান-প্রদান বৃদ্ধি এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদারের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে আরও সক্রিয় ভূমিকা পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ধনবাড়ীতে মাদকসেবীর ২ মাসের কারাদণ্ড,

‎জামালপুর জেলা পুলিশ কর্তৃক জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় সভা অনুষ্ঠিত

সময় ০৯:৪০:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬