সিলেট ১১:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
News Title :
জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন বানিয়াচংয়ে ইসলামি সংগ্রাম পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন, সভাপতিঃ মাওঃ আব্দাল খান, সেক্রেটারিঃ মাওঃ মশিউর রহমান ‎ছাতকের কৈতক হাসপাতালের জায়গা রক্ষায় মানববন্ধন, মামলা প্রত্যাহারের দাবি জামালপুরের ‎কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত ‎আজমিরীগঞ্জের বহুল আলোচিত ‘মানু মিয়া’ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩ ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন,চলছে ব্যাপক প্রস্তুতি ‎সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে ছাতকে গ্রন্থ বিতরণ ও মতবিনিময় সভা জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়নের ফলাফল বিনিময় এবং  প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) প্লাটফর্ম গঠন কর্মশালা ‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু‎ জামালপুরে ডিবি -১ এর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন,চলছে ব্যাপক প্রস্তুতি

‎আগামী ১৭ জুন মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সফরে আসছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর সম্ভাব্য সফরকে কেন্দ্র করে রাজনগরসহ পুরো মৌলভীবাজার জেলায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।

‎রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন বিষয়টি নিশ্চিত করেছেন।
‎সফরকে সফল করতে স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাকর্মীরা বিভিন্ন প্রস্তুতি গ্রহণ করছেন।

‎সফরকালে তারেক রহমান রাজনগরে আয়োজিত এক সুধী সমাবেশে অংশ নেবেন এবং ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় ধাপের উদ্বোধন করবেন বলে জানা গেছে। সংশ্লিষ্টদের মতে, এ কর্মসূচি নিম্নআয়ের পরিবারগুলোর জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হিসেবে কাজ করবে।

এদিকে তারেক রহমানের সফর উপলক্ষে স্থানীয় জনগণের পক্ষ থেকে ৯ দফা দাবিনামা প্রস্তুত করা হয়েছে। এসব দাবির মধ্যে রয়েছে রাজনগরে আবাসিক গ্যাস সংযোগ চালু, গুরুত্বপূর্ণ সড়কসমূহ চার লেনে উন্নীতকরণ, কুশিয়ারা নদীর ওপর সেতু নির্মাণ, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নীতকরণ, একটি মিনি স্টেডিয়াম নির্মাণ, পর্যটনকেন্দ্র স্থাপন, শিল্প কারখানা গড়ে তোলা এবং রাজনগর পৌরসভা বাস্তবায়ন। স্থানীয়দের আশা, সফরকালে এসব দাবি নিয়ে ইতিবাচক ঘোষণা আসতে পারে।

‎অন্যদিকে, তারেক রহমানের মৌলভীবাজার সফর এবং ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে বুধবার (১০ জুন) জেলা প্রশাসনের উদ্যোগে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

‎সভায় উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার, জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূন, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহিম রিপনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

‎সভায় জানানো হয়, ‘ফ্যামিলি কার্ড’ পাইলটিং কর্মসূচির তৃতীয় পর্যায়ের আওতায় শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড এবং রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উপকারভোগীদের মধ্যে কার্ড বিতরণ করা হবে।

‎জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সব দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে এবং সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন,চলছে ব্যাপক প্রস্তুতি

সময় ০৭:৪৩:২০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬