সিলেট ০৯:১৮ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
News Title :
জামালপুরের ‎কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত ‎আজমিরীগঞ্জের বহুল আলোচিত ‘মানু মিয়া’ হত্যা মামলার প্রধান আসামিসহ গ্রেফতার ৩ ১৭ জুন মৌলভীবাজার সফরে আসছেন,চলছে ব্যাপক প্রস্তুতি ‎সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে ছাতকে গ্রন্থ বিতরণ ও মতবিনিময় সভা জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের মূল্যায়নের ফলাফল বিনিময় এবং  প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন (OPD) প্লাটফর্ম গঠন কর্মশালা ‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নারীসহ ২ জনের মৃত্যু‎ জামালপুরে ডিবি -১ এর অভিযানে ৫০০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা ‎টাঙ্গাইল জেলা পুলিশের অভিযানে মাদকসহ গ্রেফতার ২৭‎ ‎কালিহাতীতে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, সড়ক যোগাযোগ ব্যাহত

‎সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে ছাতকে গ্রন্থ বিতরণ ও মতবিনিময় সভা

‎তরুণ লেখক মাওলানা শামীম আহমদ রচিত ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের পরিচিতি ও বিতরণ উপলক্ষে ছাতক উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ জুন বুধবার বিকাল ৪ ঘটিকায়  ছাতক উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন দৈনিক ইনকিলাব এর ছাতক উপজেলা প্রতিনিধি  কাজী রেজাউল করিম রেজা।

‎সভায় উপস্থিত ছিলেন দৈনিক মানবকন্ঠ পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি  মো. খালেদ মিয়া, সাংবাদিক মো. আক্তারুজ্জামান, মো. সাকির আমীন, অজিত কুমার দাস, নাজমুল হাসান জুয়েল সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

‎মতবিনিময় সভায় বক্তারা সমাজের নৈতিক অবক্ষয় রোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং একটি পরিচ্ছন্ন, সুন্দর ও মানবিক সমাজ বিনির্মাণে লেখক ও গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, সমাজ পরিবর্তনে শুধু প্রশাসনিক উদ্যোগই যথেষ্ট নয়; ব্যক্তি, পরিবার ও সামাজিক প্রতিষ্ঠানের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ইতিবাচক পরিবর্তন সম্ভব। এ ক্ষেত্রে সচেতনতামূলক গ্রন্থ সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারে।

‎অনুষ্ঠানে লেখক মাওলানা শামীম আহমদ তার গ্রন্থ রচনার পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরে বলেন, একটি আদর্শ ও পরিচ্ছন্ন সমাজ গঠনে নাগরিক দায়িত্ববোধ, নৈতিক শিক্ষা এবং সামাজিক মূল্যবোধের চর্চার কোনো বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, তার রচিত গ্রন্থটি পাঠকদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়ক হবে।

‎সভা শেষে উপস্থিত সাংবাদিকদের মাঝে ‘পরিচ্ছন্ন সমাজ গঠনে আমাদের দায়িত্ব’ গ্রন্থের কপি বিতরণ করা হয়।
‎উল্লেখ্য, ছাতক উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে কোর্ট রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরের ‎কেন্দুয়ায় ইউনিয়ন উন্নয়ন সমন্বয় কমিটির ষান্মাসিক সভা অনুষ্ঠিত

‎সামাজিক সচেতনতা বৃদ্ধির বার্তা নিয়ে ছাতকে গ্রন্থ বিতরণ ও মতবিনিময় সভা

সময় ০৭:১১:৫৯ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬