সিলেট ০১:৫৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

‎সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার ২

‎সিলেটে ১৫ বছর বয়সী এক কিশোরকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ধর্ষণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৫ জুন) রাতে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।
‎গ্রেফতারকৃতরা হলেন— মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুজানগর গ্রামের (বর্তমানে শাহজালাল উপশহরের বাসিন্দা) আব্দুস শুক্কুর (৭৯) এবং সিলেটের শাহপরাণ থানার সুলতানপুর গ্রামের (বর্তমানে খাস্তবীর এলাকার বাসিন্দা) মোঃ খায়রুল ইসলাম প্রকাশ বাবলা (৩৫)।

‎মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে পূর্ব পরিচয় ও আত্মীয়তার সম্পর্কের সুযোগ নিয়ে অভিযুক্তরা ওই কিশোরকে বেড়ানোর কথা বলে বাসা থেকে ডেকে নিয়ে যায়। পরে তাকে বিমানবন্দর (এয়ারপোর্ট) থানাধীন পশ্চিম সুবিদবাজার এলাকার একটি বাসায় নিয়ে যাওয়া হয়। সেখানে অপর সহযোগীর উপস্থিতিতে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকি দিয়ে কিশোরটিকে ধর্ষণ করা হয়।

‎ধর্ষণের পর বিষয়টি কাউকে না জানানোর জন্য ভিকটিম কিশোরকে বিভিন্নভাবে হুমকি দেয় অভিযুক্তরা। ভয়ে বিষয়টি চেপে রাখলেও পরবর্তীতে ওই কিশোর মানসিকভাবে ভেঙে পড়ে এবং শারীরিকভাবে অসুস্থ হয়ে যায়। একপর্যায়ে সে পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে।

‎ঘটনাটি জানাজানি হলে গত শুক্রবার (৫ জুন) রাতে স্থানীয় জনতা শাহজালাল উপশহরের এবিসি পয়েন্ট এলাকা থেকে অভিযুক্ত আব্দুস শুক্কুর ও খায়রুল ইসলাম বাবলাকে আটক করে। খবর পেয়ে এয়ারপোর্ট থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আসামিদের নিজেদের হেফাজতে নেয়।

‎এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে সিলেট এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেছেন (মামলা নং-০৩, তারিখ: ০৬/০৬/২০২৬ খ্রি.)। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী) ২০২৫ অধ্যাদেশের ৯(৩) ধারায় রুজু করা হয়েছে।
‎পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের ইতিমধ্যেই আদালতে সোপর্দ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

‎সিলেটে কিশোরকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধসহ গ্রেফতার ২

সময় ১১:২৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬