সিলেট ০৭:২৬ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন

‎

‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ও শাহজাহানপুর ইউনিয়নের মধ্যবর্তী ঐতিহ্যবাহী প্রায় ১৫ একর আয়তনের কাটিঙ্গা বিলকে দখলমুক্ত করে এর প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শনিবার (৬ জুন) বিকেলে উপজেলার নোয়াহাটি মোড়ে কাটিঙ্গা বিল রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, পরিবেশ সচেতন নাগরিক, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
‎
‎বক্তারা বলেন, একসময় এলাকার গুরুত্বপূর্ণ জলাভূমি হিসেবে পরিচিত কাটিঙ্গা বিল বর্তমানে নানা অনিয়ম ও দখলের কারণে অস্তিত্ব সংকটে পড়েছে। বিলের আয়তন ক্রমেই সংকুচিত হওয়ায় মাছ, জলজ প্রাণী ও দেশীয় পাখির আবাসস্থল হুমকির মুখে পড়েছে। এতে পরিবেশের ভারসাম্যও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
‎
‎কাটিঙ্গা বিল রক্ষা কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম আবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ফিরুজ মিয়ার সর্দার, বিল্লাল মিয়া, আবু জাহের মিয়া, তৌহিদ মিয়া, তাউস মিয়া, অহিদ মিয়া, রায়ধন সরকার, সুধীন সরকার, ছাত্রদল নেতা আব্দুল কাদির, খন্দকার সুহান, ইয়ামিন, তাঁতী দলের আহ্বায়ক জাহাঙ্গীর, মুবারকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
‎
‎সমাবেশ থেকে তিন দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো, প্রশাসনের মাধ্যমে অবৈধ দখল উচ্ছেদ করে বিলের প্রকৃত সীমানা নির্ধারণ, কাটিঙ্গা বিলকে মৎস্য অভয়ারণ্য ঘোষণা এবং দেশীয় ও অতিথি পাখির নিরাপদ আবাসস্থল হিসেবে সংরক্ষণের উদ্যোগ গ্রহণ।
‎
‎স্থানীয় সাংবাদিক ও মাধবপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরাস উদ্দিন বলেন, কাটিঙ্গা বিল এ অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। বিলটি দখল ও ভরাটের কারণে প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে।
‎
‎বক্তারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট প্রশাসন ও কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং কাটিঙ্গা বিল রক্ষায় বৃহত্তর জনসচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মাধবপুরে কাটিঙ্গা বিল দখলমুক্ত ও সংরক্ষণের দাবিতে মানববন্ধন

সময় ১১:০৭:৫৮ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬