সিলেট ০৮:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

বজ্রপাতে মৃত্যু বাবা-মেয়ের নিথর দেহ।

‎
‎
‎টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় বজ্রপাতে বাবা ও তার সাত বছর বয়সী শিশু মেয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (৫ জুন) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে উপজেলার দেলদুয়ার সদর ইউনিয়নের মাদারকোল গ্রামের মারিয়াকোনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মাদারকোল গ্রামের আয়নাল হকের ছেলে খালিদুর রহমান (২৯) এবং তার মেয়ে খাদিজা আক্তার (৭)।
‎
‎স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুরে ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টির সাথে তীব্র বজ্রপাত হচ্ছিল। খালিদুর রহমান তার মেয়ে খাদিজাকে নিয়ে একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে নামছিলেন। ঠিক ওই মুহূর্তে তাদের ওপর হঠাৎ বজ্রপাত পতিত হয়। এতে তারা দুজনেই গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
‎
‎এদিকে বাবা-মেয়ের এমন আকস্মিক ও একসঙ্গে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে। স্বজন ও প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনাস্থলে। নিহতদের পরিবারের কান্নায় আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে এবং সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
‎স্থানীয় ইউনিয়ন পরিষদের প্রতিনিধি বা প্রশাসনের পক্ষ থেকে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু

সময় ০৯:১০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬