সিলেট ০১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬
News Title :
‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন ‎জামালপুরে পাটের বাম্পার ফলন: চাষিদের মুখে হাসির ঝিলিক সুকান্তের জন্মশতবর্ষে কুলাউড়ায় ‘সুকান্ত সাহিত্য আড্ডা’ ‎জেসমিন প্রকল্প ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন বিষয়ক সভা অনুষ্ঠিত জনতা ব্যাংক কুলাউড়া শাখায় ১০০ কোটি টাকার আমানতের মাইলফলক ‎চুনারুঘাটে ধানখেত থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরের হাজিপুরে ব্র্যাকের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ক্যাম্প শায়েস্তাগঞ্জের জেমির আন্তর্জাতিক সাফল্য: ৭৫ লাখ টাকার বৃত্তি পেয়ে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে ভর্তি কুয়েতে ১৬ বছর ধরে নিখোঁজ এক বাংলাদেশী আটক। জুড়ীতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর সমাপনী‎
বিশ্ব পরিবেশ দিবসে....

পৃথিবীকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে:‎-প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে হবিগঞ্জে ‘নদী তীরে সবুজায়ন ‘ কর্মসূচি পালন করা হয়। খোয়াই ও পুরাতন খোয়াই নদীতীরে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপন এর মাধ্যমে ৫ জুন (শুক্রবার) এ কর্মসূচি পালন করেছে খোয়াই রিভার ওয়াটারকিপার।

‎এ উপলক্ষে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল এর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হক। সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) হবিগঞ্জের সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সামাজিক সংগঠন বটতলা এর সাধারণ সম্পাদক এডভোকেট হাসবি সাঈদ চৌধুরী ও আইএফআইসি বাংক কর্মকর্তা মো: আকবর হোসেন ও গাছ মামা খ্যাত মো: রায়হান।

‎বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্বপ্ন সোসাইটির প্রতিষ্ঠাতা সৈয়দ তাহমিদ ইসলাম, সভাপতি ওলিউর রহমান কাফি, সাধারণ সম্পাদক আহরাজ উদ্দিন চৌধুরী সিয়াম, ফারহান আফসার, মাহবুব সোহান, শাওন খান, মাহমুদুল হাসান সৌরভ, নুজহাত নুয়েরি রুদাবা, তাবাসসুম জাহান অরিদা, নাজিফা নুয়েরি লুশান্তা প্রমুখ।

‎প্রধান অতিথির বক্তব্যে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেন, এবারের বিশ্ব পরিবেশ দিবস মূল উপজীব্য হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা করে বাস্তুতন্ত্র রক্ষা এবং টেকসই ভবিষ্যতের জন্য জরুরি পদক্ষেপ গ্রহণ করা। কেবল একটি নির্দিষ্ট দিনকে পরিবেশ দিবস ভাবলে হবে না; আমাদের অস্তিত্বের জন্য তথা পৃথিবী নামক গ্রহটিকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে। বন উজার, বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, নদ-নদী, জলাশয়, সাগর-মহাসাগর দূষণ,জীববৈচিত্র্য ধ্বংস,প্লাস্টিক দূষণ, যুদ্ধ-বিগ্রহ, প্রাকৃতিক দূর্যোগ আমাদের জন্য কেবল চ্যালেঞ্জই নয়; বরং আমাদের অস্তিত্বের সংকট। পরিবেশ ও প্রতিবেশগত সংকট মোকাবেলায় বৃক্ষরোপণ ও বন সংরক্ষণ সহজ ও কার্যকর সমাধান। বৃক্ষ রোপন ও এর পরিচর্যা এবং বন সংরক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী নির্মাণই হোক আজকের দিনে আমাদের অঙ্গীকার।

‎সভাপতির বক্তব্যে খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল বলেন, আমাদের পরম বন্ধু গাছ লাগাতে হবে এবং এগুলো রক্ষার জন্য আন্তরিক হতে হবে।গাছ ফুল, ফল সৌন্দর্য বৃদ্ধিসহ  ভূমিক্ষয়, ভূমিধস, ভূগর্ভস্থ পানির মজুদ বৃদ্ধি ও মাটির উর্বরতা রক্ষা করে। তাই গাছ রোপন এবং  সংরক্ষণে উদ্যোগী হতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের সাজা, কারাগারে ৪ জন

বিশ্ব পরিবেশ দিবসে....

পৃথিবীকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে:‎-প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক

সময় ০৫:৪৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬