সিলেট ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

নবীগঞ্জে মোটরসাইকেলের গোপন অংশ থেকে  ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেবপাড়া বাজার এলাকায় একটি মোটরসাইকেলের বিভিন্ন গোপন অংশ থেকে ৯০ বোতল নেশাজাতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত বলে সন্দেহভাজন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তবে ঘটনার সঙ্গে জড়িত কাউকে আটক করা যায়নি।

‎বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে দেবপাড়া ইউনিয়নের দেবপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফেনসিডিল উদ্ধার করে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ইয়ামাহা এফজেড মোটরসাইকেলের সঙ্গে একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি সড়কে পড়ে গেলে এর ভেতর থেকে একটি ফেনসিডিলের বোতল বের হয়ে আসে। বিষয়টি বুঝতে পেরে মোটরসাইকেলে থাকা দুই আরোহী ঘটনাস্থল ত্যাগ করেন।

‎পরে স্থানীয় লোকজন মোটরসাইকেলটির বিভিন্ন অংশে অস্বাভাবিক পরিবর্তন লক্ষ্য করেন। একপর্যায়ে তারা দেখতে পান, মোটরসাইকেলের বডির ভেতরে বিশেষভাবে তৈরি করা কয়েকটি গোপন চেম্বারে বিপুল পরিমাণ ফেনসিডিল রাখা হয়েছে। খবর পেয়ে গোপলার বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মোটরসাইকেলটি তল্লাশি চালায়।

‎তল্লাশির একপর্যায়ে মোটরসাইকেলের সিট, ফুয়েল ট্যাংকের নিচের অংশসহ বিভিন্ন গোপন স্থানে লুকিয়ে রাখা মোট ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা ফেনসিডিল ও মোটরসাইকেলটি জব্দ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

‎গোপলার বাজার তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই কাজল চন্দ্র দেব বলেন, দুর্ঘটনার পর স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তল্লাশি চালিয়ে মোটরসাইকেলের গোপন চেম্বার থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

‎তিনি আরও বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তদন্তের মাধ্যমে মাদক পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

নবীগঞ্জে মোটরসাইকেলের গোপন অংশ থেকে  ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

সময় ১১:৪৩:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬