সিলেট ০৫:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

কুয়েতে মানি এক্সচেঞ্জে ডাকাতি, ফিলিপিনো নাগরিক গ্রেফতার

ছবি- প্রতীক।

‎

কুয়েতে নকল পিস্তল দিয়ে ডাকাতি করতে গিয়ে  এক ফিলিপিনো নাগরিক গ্রেফতার করেছে কুয়েত পুলিশ। জানা যায়, কুয়েতের শাব (Shaab) এলাকায় একটি মানি এক্সচেঞ্জ থেকে প্রায় ২১ হাজার কুয়েতি দিনার ডাকাতি করার অপরাধে এক ফিলিপিনো ব্যক্তিকে গ্রেফতার করেছে কুয়েত পুলিশ। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এই তথ্য জানিয়েছে।

‎মুখোশ পরা এক ব্যক্তি নকল পিস্তল দিয়ে ভয় দেখিয়ে, সেখানকার কর্মচারীদের ওপর হামলা করে বিভিন্ন দেশের মুদ্রাসহ প্রায় ২১ হাজার  দিনার লুটে নেয়। এক্সচেঞ্জ অফিসের কর্মচারীদের কাছ থেকে জরুরি কল পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং কর্মচারীদের দেওয়া বর্ণনার ওপর ভিত্তি করে তদন্ত শুরু করে।

‎পুলিশ সফলভাবে অপরাধীকে শনাক্ত ও গ্রেফতার করতে সক্ষম হয়। আটককৃত ব্যক্তি একজন ফিলিপিনো নাগরিক এবং সে নিজের অপরাধ স্বীকার করেছে।

‎অপরাধীর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ চুরি হওয়া সমস্ত টাকা এবং অপরাধে ব্যবহৃত নকল পিস্তলটি উদ্ধার করেছে।পরবর্তী আইনি ব্যবস্থার জন্য অপরাধীকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

কুয়েতে মানি এক্সচেঞ্জে ডাকাতি, ফিলিপিনো নাগরিক গ্রেফতার

সময় ১০:০৬:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬