সিলেট ১২:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

‎কুয়েতে ড্রোন হামলায় একজন নিহত,ইরানের দুই কুটনৈতিককে বরখাস্ত

‎কুয়েতের ওপর ইরানের সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার প্রতিবাদে কুয়েত সরকার দুইজন ইরানি কূটনীতিবিদকে ‘পার্সোনা নন গ্রাটা’ (অবাঞ্ছিত ব্যক্তি) ঘোষণা করেছে এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে কুয়েত ছাড়ার নির্দেশ দিয়েছে। একই সাথে কুয়েতে অবস্থিত ইরানি দূতাবাসের কর্মী সংখ্যা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‎কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্ডারসেক্রেটারি রাষ্ট্রদূত হামাদ সুলেইমান আল-মেশান কুয়েতে নিযুক্ত ভারপ্রাপ্ত ইরানি রাষ্ট্রদূতকে ডেকে পাঠান এবং একটি সরকারি প্রতিবাদপত্র তুলে দেন।
‎কুয়েত জানিয়েছে, ইরান ক্রমাগত তাদের ওপর ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে। এমনকি আজ সকালেও কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কিছু বেসামরিক ও গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা হয়েছে। এই হামলায় ১ জন নিহত হয়েছেন, বেশ কয়েকজন বেসামরিক নাগরিক আহত হয়েছেন এবং কুয়েতের অবকাঠামো ও কূটনৈতিক ভবনের ব্যাপক ক্ষতি হয়েছে।

কুয়েত এই হামলাকে তাদের সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে তীব্র নিন্দা জানিয়েছে। তারা ইরানের সমস্ত দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
‎কুয়েত সাফ জানিয়ে দিয়েছে যে, নিজেদের আকাশসীমা, নাগরিক ও সার্বভৌমত্ব রক্ষায় আন্তর্জাতিক আইন অনুযায়ী যেকোনো প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

‎কুয়েতে ড্রোন হামলায় একজন নিহত,ইরানের দুই কুটনৈতিককে বরখাস্ত

সময় ০৮:৫৩:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬