সিলেট ০৭:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু ‎টাকার অভাবে থমকে গেছে উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবতর জীবন যাপন হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু সাবেক প্রয়াত মন্ত্রী সিরাজুল হোসেন খান শততম বর্ষে পদার্পণ আজ‎‎। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বন্দি ‘পশ্চিমপাড়া গ্রাম’: পুনর্বাসনের জোর দাবি সচেতন মহলের ‎শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

‎হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে এক ব্যক্তির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় তার বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, ওয়াহিদ নামে এক ব্যক্তির বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে বলে দাবি করছেন গ্রামবাসীর একাংশ। এসব অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

‎স্থানীয়দের অভিযোগ, গতকাল রাতে একদল লোক ওয়াহিদের বসতঘরে আগুন দেয়। এতে ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। তবে ঘটনার সময় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

‎খবর পেয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছেন বলে জানা গেছে।

‎এ বিষয়ে স্থানীয় সচেতন ব্যক্তিরা বলেন, কোনো অভিযোগ থাকলে তা আইনশৃঙ্খলা বাহিনী ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সমাধান হওয়া উচিত। আইন নিজের হাতে তুলে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

‎নবীগঞ্জথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মোনায়েম মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

নবীগঞ্জে কথিত ডাকাতের বিরুদ্ধে ক্ষোভ, বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

সময় ১২:২৭:২৯ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬