সিলেট ০৬:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬
News Title :
‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম ‎লাখাইয়ে কৃষক স্মার্ট কার্ড বিতরণ শুরু ‎টাকার অভাবে থমকে গেছে উস্তার মিয়ার চিকিৎসা, পরিবার নিয়ে মানবতর জীবন যাপন হবিগঞ্জে ঘাস কাটতে গিয়ে সাপের কামড়ে যুবকের মৃত্যু সাবেক প্রয়াত মন্ত্রী সিরাজুল হোসেন খান শততম বর্ষে পদার্পণ আজ‎‎। জামালপুর অর্থনৈতিক অঞ্চলে বন্দি ‘পশ্চিমপাড়া গ্রাম’: পুনর্বাসনের জোর দাবি সচেতন মহলের ‎শান্তিগঞ্জে উচ্চ ফলনশীল আগাম জাতের আমন ধান চাষে কৃষকদের মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত শান্তিগঞ্জে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা

‎জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলায় ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে রবিবার (২৪ মে ২০২৬) “টেকসই কৃষি, পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
‎কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ উপজেলার কৃষি অফিসের কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হাবিবুর রহমান এবং অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ রওশন আরা।

‎এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ জহুরুল ইসলাম, রিজিওনাল সেলস ম্যানেজার (ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড), ময়মনসিংহ-১ এবং অত্র এলাকার ৬০ জন মডেল কৃষক। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিলার মোঃ ইসমাইল হোসেন। কর্মশালায় বক্তারা বলেন, টেকসই কৃষি উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় বায়োপেস্টিসাইডের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসায়নিক কীটনাশকের অতিরিক্ত ব্যবহারে কৃষি জমির উর্বরতা হ্রাসের পাশাপাশি মানবস্বাস্থ্যের জন্যও ঝুঁকিপূর্ণ। তাই নিরাপদ খাদ্য উৎপাদনে বায়োপেস্টিসাইডের ব্যবহার বাড়াতে হবে।

‎বক্তারা আরও বলেন, কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করতে এ ধরনের কর্মশালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এতে কৃষকরা নিরাপদ ও লাভজনক কৃষি ব্যবস্থাপনায় আরও আগ্রহী হবেন। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে কিছু সবজি বীজ ও বায়োপেস্টিসাইড বিতরণ করা হয়। এতে কৃষকরা অত্যন্ত আনন্দ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ আরও বাড়ানোর আহ্বান জানান।

‎কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কৃষিবিদ ডিলটন চন্দ্র সিংহ, টেরিটোরি সেলস অফিসার, ভেজিটেবল অ্যান্ড বায়োপেস্টিসাইড, জামালপুর-১।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা

‎ব্র্যাক সিড এন্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ এর উদ্যোগে পরিবেশবান্ধব কৃষি চর্চায় বায়োপেস্টিসাইড এর কর্মশালা

সময় ১১:০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬