সিলেট ০১:৩২ পূর্বাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬
News Title :
প্রতিষ্ঠার অল্প সময়েই মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।। হবিগঞ্জে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টায় তরুণ গ্রেপ্তার! যমুনার ভাঙন রোধে টাঙ্গাইলে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের ঘোষণা লাখাইয়ে বুল্লা ইউনিয়ন বিট পুলিশিং সভা অনুষ্ঠিত। নবীগঞ্জে কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার‎ ‎জামালপুরে মাদারগঞ্জে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু ‎মৌলভীবাজারে বজ্রপাতে দুইজনের মর্মান্তিক মৃত্যু সিলেটে মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে র‍্যাব সদস্য নিহত, শিশু জিম্মি করা ঘাতক গ্রেপ্তার ‎সিলেট ল কলেজের ২০২৫-২৬ সেশনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন ‎শেরপুর দিনব্যাপী এক জমকালো ‘চাকুরি মেলা-২০২৬ অনুষ্ঠিত‎

‎সিলেট ল কলেজের ২০২৫-২৬ সেশনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

​সিলেট ল কলেজের ২০২৫-২৬ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ২১ মে বিকাল ৫ টায় সময় এক আনন্দঘন ও বর্ণাঢ্য সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ শিক্ষা জীবনের স্মৃতিচারণ,বন্ধুত্ব আর আগামীর পথচলার প্রত্যয়ে মুখর ছিল পুরো আয়োজন।
‎​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট ল কলেজের অধ্যক্ষ সৈয়দ মহসীন আহমদ। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন,আইন শিক্ষার্থীদের লক্ষ্য শুধু আইন জানা নয়, বরং সত্য, ন্যায় ও মানবতার পক্ষে কাজ করা। আমি স্বপ্ন দেখি, তোমরা সবাই একদিন কালো কোট পরে কোর্ট প্রাঙ্গণে দাঁড়াচ্ছ। ​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এইচ কে হেলাল, সিলেট ল কলেজ ছাত্রদলের সভাপতি সুয়েভ, সাধারণ সম্পাদক রাশিদ আহমদ মুন্না সহ ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।

‎​অনুষ্ঠানে সমৃদ্ধ বক্তব্য রাখেন ২০২৫-২৬ সেশনের শিক্ষার্থী, আইন সহায়তা কেন্দ্র (আসক) সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা ও জুলাই যোদ্ধা সংসদ সিলেট জেলা কমিটির প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক আব্দুর রহিম। তিনি তার বক্তব্যে আইন শিক্ষার গুরুত্ব এবং একজন আইনজীবীর সামাজিক দায়বদ্ধতার ওপর আলোকপাত করেন।
‎​শিক্ষার্থীদের পরিবার-পরিজন ও শিক্ষকবৃন্দের উপস্থিতিতে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণ এবং সম্মাননা প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি এক অনন্য উচ্চতায় পৌঁছায়। ল কলেজের এই পথচলা শেষ হলেও পারস্পরিক সৌহার্দ্য ও স্মৃতির বাঁধন আজীবন অটুট থাকবে—এমনটাই ছিল সবার প্রত্যাশা।
‎​

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিষ্ঠার অল্প সময়েই মানবিক কর্মকাণ্ডে প্রশংসিত আল-ইহসান ইসলামী প্রবাসী সমাজ কল্যাণ সংস্থা।।

‎সিলেট ল কলেজের ২০২৫-২৬ সেশনের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

সময় ০২:১৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬