সিলেট ০৫:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬
News Title :
‎সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ: ঝরল ২ প্রাণ, আহত ১০ প্রান্তিক খামারিদের মুখে হাসি ॥ বানিয়াচংয়ে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প ‎বিয়ানীবাজারে একই দিনে পৃথক দুটি মর্মান্তিক ঘটনায় শিশু ও বৃদ্ধের লাশ উদ্ধার ‎মৌলভীবাজারে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ শুরু‎ ‎দেশসেরাদের তালিকায় মৌলভীবাজারের আকিলা,পেল স্কাউটসের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি বিবিয়ানা পাওয়ার প্লান্ট এলাকায় প্রথমবারের মতো বসছে বিশাল গরু-ছাগলের হাট‎ ‎র‍্যাবের অভিযানে বিদেশী মদ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎শেরপুরে দারুল আজহার মাদ্রাসার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত ‎মৌলভীবাজারে দুর্নীতি প্রতিরোধে করণীয় বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত ‎শান্তিগঞ্জে জমে উঠেছে কোরবানীর গরুর বাজার
‎একই মহাসড়কে দূর্ঘটনা যেন থামছেই না! ‎

‎সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ: ঝরল ২ প্রাণ, আহত ১০

‎সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা সড়কের আহসানমারা ব্রীজের উত্তর পাড়ে লেগুনা-বড় বাসের সংঘর্ষে চালক ও যাত্রী সহ ২ জন নিহত: পুরুষ-নারী, শিশু সহ ১০ জন আহত হয়েছে। নিহত লেগুনা চালক শান্তিগঞ্জ উপজেলার গাগলী গ্রামের আব্দুল হাসিমের ছেলে ইব্রাহিম(২৬) ও লেগুনা যাত্রী সুনামগঞ্জ সদর উপজেলার কাঠাইর ইউনিয়নের নারায়নপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া(১৮)।

‎ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ সদর উপজেলার কাঠরইর ইউনিয়নের জগজীবনপুর যাত্রী ছাউনী সংলগ্ন আহসানমারা ব্রীজের উপর পাড়ে। এতে দুর্ঘটনায় প্রায় ৮ থেকে ১০ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পরপরই মহাসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
‎স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে আগত সুনামগঞ্জমুখী একটি দূরপাল্লার বাসের সঙ্গে সিলেটগামী একটি লেগুনার মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

‎দূর্ঘনায় আহতরা হলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের গাগলী গ্রামের মুছলিম মিয়ার ছেলে আব্দুল জাহান (৪০), আব্দুল জাহানের মেয়ে লুৎফা বেগম (৮ বছর), ছাতক উপজেলার গণিপুর গ্রামের কাদির মিয়ার ছেলে তৌরিজ মিয়া (৫২), লেগুনা চালক আব্দুল হাসিমের ছেলে ইব্রাহিম (২৬), সুনামগঞ্জ সদর উপজেলার কাঠাইর ইউনিয়নের নারায়নপুর গ্রামের আলফা উদ্দিনের ছেলে জাহের মিয়া (১৮)। তাহাদেরকে গুরুতর আহত অবস্থায় শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লেগুনা যাত্রী জাহের মিয়া মারা যান।

‎অন্যান্যরা শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেন। লেগুনা চালক ইব্রাহিমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়া গেলে তাকে ডাক্তার মৃত ঘোষনা করেন। দুর্ঘটনার পর যান চলাচল স্বাভাবিক করতে শান্তিগঞ্জ থানা পুলিশ ও শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের সদস্যরা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন।

‎শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহা সড়কে যান চলাচল স্বাভাবিক রাখতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হাইওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। 
‎উল্লেখ্য, একই মহাসড়কে দুর্ঘটনা যেন থামছেই না। গত ১৫ এপ্রিল পাগলা গণস্বাস্থ্য কেন্দ্রের সামনে সড়ক দুর্ঘটনায় আহত হন দুইজন। এছাড়া গতরাতে পাগলা মাদ্রাসাপাড়া এলাকায় আরেক দুর্ঘটনায় প্রাণ হারান একজন।
‎সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ আবারও ঝরল একটি প্রাণ। স্থানীয়দের দাবি, মহাসড়কে বেপরোয়া যান চলাচল ও ঝুঁকিপূর্ণ ওভারটেকিং বন্ধে দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আরও বড় দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ: ঝরল ২ প্রাণ, আহত ১০

‎একই মহাসড়কে দূর্ঘটনা যেন থামছেই না! ‎

‎সুনামগঞ্জে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষ: ঝরল ২ প্রাণ, আহত ১০

সময় ১০:১৩:১৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬