সিলেট ০৬:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ০৪ অক্টোবর ২০২৬
News Title :
‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২ ‎ছাতকের আনুজানীতে একের পর এক অভিযোগ, সংবাদ সম্মেলনে নিরপেক্ষ তদন্তের দাবি। ‎বিয়ানীবাজারে ২৪ ঘন্টার ব্যবধানে ৪ হাজার পিছ ইয়াবা উদ্ধার, গ্রেফতার ৪! ‎লাখাই মোড়াকুরি ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি’র দলীয় মনোনয়ন প্রত্যাশী এম এ কাদের। এতিম শিশুদের সঙ্গে আসক সিলেট জেলা কমিটির মানবিক আয়োজন‎ মাধবপুরে আগুনে দুই ভাইয়ের বসতঘর পুড়ে ছাই, ক্ষতির দাবি ৫০ লাখ টাকা নবীগঞ্জ-বানিয়াচং সড়কে মাইক্রোর ধাক্কায় সিএনজি চূর্ণ-বিচূর্ণ: চিকিৎসাধীন অবস্থায় বানিয়াচংয়ের আব্দুল খালিকের মৃত্যু, আহত ২‎ ‎সিলেটে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে শিশু নিহত: ঘাতক চালক রুমেল গ্রেপ্তার ‎৩৭ বছরে চুনারুঘাট সাহিত্য-সংস্কৃতি পরিষদ, ‘বৈচিত্র্যের উৎসব ‎সিলেটে শব্দ ও পরিবেশ দূষণের দায়ে ১৪ ট্রাকচালককে জরিমানা

‎শেরপুরে দারুল আজহার মাদ্রাসার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

‎

‎
‎মৌলভীবাজার সদর উপজেলার শেরপুরে অবস্থিত দারুল আজহার লতিফিয়া সিদ্দিকীয়া মডেল মাদরাসা এর উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ ও বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত হয়েছে।
‎
‎বুধবার (২০ মে) মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে প্রতিষ্ঠানের সকল শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
‎
‎অনুষ্ঠানের প্রথম অধিবেশন মাদ্রাসার কনফারেন্স হল রুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা শুয়াইবুর রহমান এবং সঞ্চালনা করেন মাওলানা মারুফ আহমেদ।
‎
‎অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, সহকারী শিক্ষক মাওলানা নুরুল ইসলাম আপন। তিনি বলেন,গাছ মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ নেয়ামত। গাছ রোপণ ও পরিচর্যা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাদাকায়ে জারিয়া হিসেবে গাছ লাগালে তার সওয়াব আমলনামায় লিপিবদ্ধ হয়।
‎
‎এসময় বক্তব্য দেন মাদ্রাসার অর্গানাইজিং কমিটির সদস্য এহিয়া আহমেদ। তিনি বলেন, বৃক্ষ রোপণের মাধ্যমে অক্সিজেনের ঘাটতি পূরণ হয়। গাছ শুধু অক্সিজেনই দেয় না, সুস্থভাবে বেঁচে থাকার জন্য পুষ্টিকর ফলও সরবরাহ করে। তিনি মাদ্রাসার এমন ব্যতিক্রমী আয়োজনকে সাধুবাদ জানান।
‎
‎এছাড়াও বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী পরিচালক ও শিক্ষক রবিউল ইসলাম সোহেল, আগত অভিভাবক ও অতিথিবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরপুর আবাসিক এলাকা যুব সংঘ এর সাধারণ সম্পাদক মাসুম আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফেজ হোসাইন আহমদ, অভিভাবক রুবেল মিয়া, সামাক, জান্নাতুল, ইকবাল হোসেনসহ অনেকে।
‎
‎অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে শিক্ষার্থী, অভিভাবক, দেশ ও জাতির কল্যাণ কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মারুফ আহমেদ এবং সহ-সুপার মাওলানা সৈয়দ জাফর কল্লোল।
‎
‎শেষে শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়া হয় এবং বাড়িতে নিয়ে কীভাবে গাছ রোপণ ও পরিচর্যা করতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎দক্ষিণ সুরমায় অনলাইন জুয়া চক্রের প্রধান এজেন্ট করিমসহ আটক ২

‎শেরপুরে দারুল আজহার মাদ্রাসার উদ্যোগে বৃক্ষ রোপণ কর্মসূচি পালিত

সময় ০৩:৩৩:২৩ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬