সিলেট ০৬:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

মৌলভীবাজার জেলায় বাংলাদেশ পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লিখিত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ মে) সকাল ১১টায় বাংলাদেশ পুলিশ এর আয়োজনে মৌলভীবাজার পুলিশ লাইন্সে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

‎দেড় ঘণ্টাব্যাপী আয়োজিত এ পরীক্ষায় প্রাথমিক শারীরিক যাচাই ও বাছাইপর্বে উত্তীর্ণ ২৫৩ জন প্রার্থী অংশগ্রহণ করেন।
‎নিয়োগ বোর্ডের সভাপতি ও হবিগঞ্জ জেলা পুলিশ সুপার  মোঃ তারেক মাহমুদ পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন এবং সার্বিক কার্যক্রম তদারকি করেন। পরীক্ষা শেষে তিনি প্রার্থীদের সঙ্গে কথা বলেন এবং নিয়োগের পরবর্তী ধাপ মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

‎তিনি বলেন, বাংলাদেশ পুলিশে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক। কোনো ধরনের তদবির বা আর্থিক লেনদেনের সুযোগ নেই। কেউ যদি চাকরি দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করে, তাহলে দ্রুত পুলিশকে জানাতে হবে।

‎উল্লেখ্য, আগামী ২৪ মে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। একই দিনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।

‎লিখিত পরীক্ষার সময় আরও উপস্থিত ছিলেন মোঃ স্নিগ্ধ আখতার, আসিফ মহিউদ্দীন, জাকির হোসাইন, নোবেল চাকমা, মোঃ শহিদুল হক মুন্সী ও আবুল খয়েরসহ নিয়োগ কার্যক্রমে দায়িত্বপ্রাপ্ত অন্যান্য পুলিশ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎মৌলভীবাজারে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের লিখিত পরীক্ষা সম্পন্ন

সময় ০৭:০১:১৭ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬