সিলেট ০২:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি ‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার

‎শান্তিগঞ্জের ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তৈয়বুর রহমানের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

‎
‎
‎
‎সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা এর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজ এর শিক্ষক মোঃ তৈয়বুর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কওমী মাদ্রাসা শিক্ষা নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এলাকায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন। তার ওই মন্তব্যকে কেন্দ্র করে স্থানীয় তৌহিদী জনতা ক্ষোভ প্রকাশ করে এবং গত বুধবার সুনামগঞ্জ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দায়ের করে।
‎
‎এরই প্রেক্ষিতে বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ও স্থানীয় জনগণের উপস্থিতিতে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় মোঃ তৈয়বুর রহমান তার বক্তব্যের জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রার্থনা করেন।
‎সভায় সভাপতিত্ব করেন সাবেক পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি  ফরিদুর রহমান ফরিদ।

‎
‎এ সময় উপস্থিত ছিলেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মদন মোহন রায়, বিশিষ্ট বিচারক মাসুক মিয়া, উপজেলা বিএনপি নেতা ইলিয়াস মিয়া, জিলানী মিয়া, আবুল লেইছ, নজরুল ইসলাম, মোঃ জাহাঙ্গীর আলমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
‎
‎এসময় উপস্থিত বক্তারা সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় মূল্যবোধ বজায় রেখে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানান। তারা বলেন, কোনো ধরনের বিভ্রান্তিকর বা উসকানিমূলক বক্তব্য সমাজে অস্থিরতা সৃষ্টি করতে পারে, তাই সবাইকে সচেতন থাকতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিয়ানীবাজার থেকে টমটম চালক নিখোঁজ, থানায় জিডি

‎শান্তিগঞ্জের ডুংরিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক তৈয়বুর রহমানের প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা

সময় ০৮:১৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬