সিলেট ০৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎মৌলভীবাজার শহরে প্রবাসীর বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

‎
‎
‎মৌলভীবাজার শহরে এক প্রবাসীর বাসা থেকে শুক্লা সিং (২৪) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
‎
‎বুধবার (১৩ মে) রাত ৮টার দিকে শহরের মোছাম্মদ ইয়াফা খানম চৌধুরী ভবনের একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শুক্লা সিং কমলগঞ্জ উপজেলার তিলোকপুর গ্রামের রঞ্জিত সিংয়ের মেয়ে। তিনি শহরের আধুনিক মৌলভী চক্ষু হাসপাতালে চাকরি করতেন এবং একাই ওই বাসায় ভাড়া থাকতেন।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। পরে তার মা প্রতিবেশীদের বাসায় গিয়ে খোঁজ নিতে বলেন। একপর্যায়ে বাসার দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। জানালা খোলা থাকায় ভেতরে তাকিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় রয়েছেন শুক্লা।
‎
খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।
‎মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, ঘটনাটির প্রকৃত কারণ অনুসন্ধানে পুলিশ তদন্ত করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎মৌলভীবাজার শহরে প্রবাসীর বাড়ি থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সময় ১১:২১:২৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬