সিলেট ১২:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন হবিগঞ্জে সংরক্ষিত বন থেকে বাঁশ পাচার, মিনি ট্রাক জব্দ ‎প্রশাসন ক্যাডারের ২৭ উপসচিবকে জেলা প্রশাসকের কার্যালয়ে পদায়ন ‎বাংলাদেশ প্রেসক্লাব ইন স্পেনের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি বকুল খান সম্পাদক সিদ্দিকুর রহমান ‎বানিয়াচংয়ে ফুটবল খেলা নিয়ে দফায় দফায় সংঘর্ষ।। আহত শতাধিক: পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের টিয়ারশেল ‎হবিগঞ্জ সীমান্তে চোরাকারবারিদের গুলিতে বাংলাদেশি এক যুবক নিহত: বিজিবি‎

লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নদীতে পড়ে যুবক নিখোঁজ

‎হবিগঞ্জের লাখাই উপজেলায় কালবৈশাখী ঝড় ও বজ্রপাতের সময় সুতাং নদীতে পড়ে সাদেক মিয়া (২৫) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। বুধবার বিকেলে উপজেলার বামৈ ইউনিয়নের নয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

‎স্থানীয় সূত্রে জানা গেছে, নয়াগাঁও গ্রামের মোজাম্মিল মিয়ার দুই ছেলে ফরাশ মিয়া ও সাদেক মিয়া বিকালে সুতাং নদীর কাছাকাছি জমি থেকে ধান আনতে যান। এ সময় হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে তারা দ্রুত নৌকায় করে ফিরে আসার চেষ্টা করেন।

‎সাদেকের ভাই ফরাশ মিয়া জানান, আবহাওয়া খারাপ দেখে তিনি নৌকা চালিয়ে ফিরছিলেন। এ সময় সাদেক নৌকার সামনে বসা অবস্থায় মাথায় একটি অ্যালুমিনিয়ামের পাত্র ধরে ছিলেন। হঠাৎ বজ্রপাতের শব্দ হলে তিনি ভারসাম্য হারিয়ে নদীতে পড়ে যান এবং এরপর থেকে নিখোঁজ রয়েছেন।

‎ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে উদ্ধার তৎপরতা শুরু করেন। পরে বামৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী আজাদ হোসেন ফুরুক এবং লাখাই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান চালান।

‎লাখাই ফায়ার সার্ভিসের টিম লিডার উত্তম কুমার বর্ধন বলেন,নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে হবিগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছালে উদ্ধার কার্যক্রম জোরদার করা হবে।

‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উদ্ধার তৎপরতায় আইনশৃঙ্খলা বাহিনী সহযোগিতা করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড

লাখাইয়ে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে নদীতে পড়ে যুবক নিখোঁজ

সময় ১০:২১:১৫ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬