সিলেট ১১:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

‎

‎টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে বালু পরিবহনের জন্য তৈরি করা একটি অবৈধ মাটির রাস্তা কর্তন করা হয়েছে।

‎সোমবার (১১ মে ২০২৬) কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার অন্তর্গত পৌলি ব্রিজ সংলগ্ন মহেলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে প্রশাসন এ পদক্ষেপ গ্রহণ করে।

‎অভিযান সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের কার্যক্রম চলছিল। বালু পরিবহনের সুবিধার্থে স্থানীয়ভাবে একটি মাটির রাস্তা নির্মাণ করা হয়। পরে যৌথ অভিযানে সেই অবৈধ রাস্তা কেটে গুঁড়িয়ে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে বালু পরিবহন কার্যক্রম পরিচালনা করা না যায়।

‎অভিযানে কালিহাতী উপজেলার সহকারী কমিশনার (ভূমি), পানি উন্নয়ন বোর্ডের প্রতিনিধি এবং কালিহাতী থানা পুলিশের একটি চৌকস টিম অংশ নেয়। অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা এলাকা ত্যাগ করে বলে জানা গেছে।

‎প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। জনস্বার্থে টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

কালিহাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে যৌথ অভিযান

সময় ০৯:০৩:৫০ অপরাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬