সিলেট ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬
News Title :
সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবিগঞ্জে আইন-শৃঙ্খলা সভা: মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে জোর‎ জুড়ীতে বিশেষ চেকপোস্ট কার্যক্রমের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ ২০২৬ শুরু হবিগঞ্জে বাস ও মোটরসাইকেল ধাক্কায় কলেজছাত্র নিহত, শিক্ষার্থীদের সড়ক অবরোধ‎ ‎জুড়ীতে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহের উদ্বোধন আজমিরীগঞ্জে পাওনা টাকার বিরোধে সংঘর্ষ, বৃদ্ধ নিহত ‎জকিগঞ্জের ডাকাতির মামলায় র‍্যাবের অভিযানে ১ আসামি গ্রেফতার‎ হবিগঞ্জে কিশোরী সানজিদা হত্যা মামলার প্রধান আসামি সিলেটে গ্রেফতার সুবিপ্রবি ও মাউন্ড এডোরা হাসপাতালের মধ্যে স্বাস্থ্যসেবা চুক্তি ‎শেরপুরে সড়ক অবরোধে অচল আঞ্চলিক মহাসড়ক, চরম ভোগান্তিতে হাজারো যাত্রী
‎ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষে..

সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা, সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখা এবং ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সিলেট বিভাগীয় কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় ব্যবসায়ী প্রতিনিধি, প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং ভোক্তা অধিকার সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

‎আজ ১০ মে ২০২৬ তারিখে সিলেট বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফারুক আহম্মেদ,মহাপরিচালক (অতিরিক্ত সচিব), জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সভায় সভাপতিত্ব করে সিলেটের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মশিউর রহমান।

‎সভায় বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আশরাফুর রহমান,ডিআইজি সিলেট রেঞ্জ মোঃ মুশফেকুর রহমান, ডিআইজি ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন), সিলেট মেট্রোপলিটন পুলিশ মোহাম্মদ এনামুল হক, উপমহাপরিচালক, আনসার ও ভিডিপি, সিলেট রেঞ্জ শাহ আহমদ ফজলে রাব্বী, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, মোঃ সারওয়ার আলম, উপপরিচালক (উপসচিব), কৃষি বিপণন অধিদপ্তর, জুলিয়া যেসমিন মিলি এবং, দ্যা সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি প্রশাসক পিংকি সাহা। 

‎সভায় সিসিএস সিলেট কো-অর্ডিনেটর ইমদাদুল হক জীবন ভোক্তাদের প্রতারিত হওয়ার অসহায়ত্ব ও বাস্তব চিত্র তুলে ধরেন। তিনি বলেন, বাজার ব্যবস্থাপনায় অনিয়ম, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের কারণে সাধারণ ভোক্তারা প্রতিনিয়ত ক্ষতির শিকার হচ্ছেন। তিনি ভোক্তার অধিকার আদায়ে আরও কার্যকর ও দৃশ্যমান ভূমিকা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

‎এসময় তিনি প্রধান অতিথির নিকট কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করেন। দাবিগুলোর মধ্যে ছিল—১. দ্রুত অভিযোগ নিষ্পত্তি ও অভিযান পরিচালনার জন্য “কুইক রেসপন্স টিম” গঠন ২. জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জনবল বৃদ্ধি ৩. কনশাস কনজ্যুমারস সোসাইটি (সিসিএস)-এর মতো ভোক্তা অধিকার সংগঠনের সাথে সমন্বয় জোরদার করে ভোক্তাবান্ধব অফিস ব্যবস্থা গড়ে তোলার জোর দেন।

‎সভায় প্রধান অতিথি মহাপরিচালক ফারুক আহমেদ উপস্থিত সকলের বক্তব্য ও সমস্যাগুলো মনোযোগ সহকারে শুনে পয়েন্টভিত্তিক সমাধানের আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, বাজার মনিটরিং কার্যক্রম আরও কার্যকর ও শক্তিশালী করতে অধিদপ্তরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হচ্ছে। পাশাপাশি ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯” সংশোধনের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও তিনি জানান।
‎ব্যবসায়ী প্রতিনিধিদের উত্থাপিত বিভিন্ন সমস্যার বিষয়েও তিনি ইতিবাচক মনোভাব প্রকাশ করেন এবং এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে বলে আশ্বাস দেন। তিনি ভোক্তা, ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে একটি স্বচ্ছ, স্থিতিশীল ও ভোক্তাবান্ধব বাজার ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

‎সভায় ব্যবসায়ী প্রতিনিধিরাও বাজার ব্যবস্থাপনা, সরবরাহ সংকট, মনিটরিং কার্যক্রম এবং ব্যবসা পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একই সঙ্গে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ভোক্তা স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি, সচেতনতামূলক কার্যক্রম, আইন প্রয়োগ ও প্রতিকারমূলক পদক্ষেপ জোরদারের বিষয়ে মতামত প্রদান করেন।

‎আলোচনায় অংশগ্রহণকারীরা বলেন, ভোক্তা, ব্যবসায়ী ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের মাধ্যমেই বাজারে স্থিতিশীলতা বজায় রাখা এবং সাধারণ মানুষের অধিকার নিশ্চিত করা সম্ভব। সভাটি অংশগ্রহণমূলক ও ফলপ্রসূ পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

‎ভোক্তা অধিকার সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষে..

সিলেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

সময় ০৯:২৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ১০ মে ২০২৬