সিলেট ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎মাধবপুরে র‍্যাবের অভিযানে ট্রাক থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

‎
‎

‎
‎হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯। এ ঘটনায় দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
‎বুধবার (৬ মে) দুপুরে র‍্যাব-৯, সিলেট সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
‎
‎বিজ্ঞপ্তিতে বলা হয়, র‍্যাব-৯ এর সিপিসি-৩ (শায়েস্তাগঞ্জ) ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত ১টার দিকে জানতে পারে, একটি ট্রাকে করে মাদকদ্রব্য ঢাকা অভিমুখে পাচার করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে রাত দেড়টার দিকে মাধবপুর পৌর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।
‎চেকপোস্টে একটি ট্রাককে থামানোর সংকেত দিলে সেখান থেকে নেমে দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাঁদের আটক করেন।

‎
‎আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তাঁদের কাছে মাদকদ্রব্য থাকার বিষয়টি স্বীকার করলে ট্রাকটি তল্লাশি করা হয়। এ সময় একটি সিমেন্টের বস্তার ভেতর স্কচ টেপে মোড়ানো অবস্থায় ২৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
‎ঘটনাস্থল থেকেই ট্রাকসহ তাঁদের গ্রেপ্তার করা হয়।
‎গ্রেপ্তার ব্যক্তিরা হল- কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার নুরুল্যাগঞ্জ গ্রামের মৃত শুক্ররাম মোল্লার ছেলে করিম (৪০) এবং মো. মেহেদী হাসান (৩২)।
‎
‎র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের উদ্দেশ্যে বহন করছিলেন বলে জানিয়েছেন।
‎এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের এবং জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎মাধবপুরে র‍্যাবের অভিযানে ট্রাক থেকে ২৯ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২

সময় ১১:৫৭:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬