সিলেট ১২:২৭ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

‎
‎সিলেটের দক্ষিণ সুরমা থানাধীন কদমতলী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়া চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। মঙ্গলবার (৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
‎
‎গ্রেফতারকৃতরা হল, রাজন আহমেদ (২৮) দক্ষিণ সুরমার সাধুবাজার এলাকার মৃত মমিন মিয়ার ছেলে। মোঃ জুয়েল মিয়া (২৬) জালালাবাদ থানার টুকেরবাজার এলাকার ইরান মিয়ার ছেলে।
‎ মোঃ জীবন আহমেদ (২০) দক্ষিণ সুরমার দক্ষিণ খোজার খলার মোঃ লিটন মিয়ার ছেলে।
‎ মোঃ সালমান ফারসী (১৮) দক্ষিণ সুরমার সাধুবাজার এলাকার মোঃ জুম্মান মিয়ার ছেলে।
‎
‎র‍্যাব জানায়, গ্রেফতারকৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে তারা Shillong Teer Prediction, Night Teer, Shillong Teer live, Night India Teer এবং www.pjokapp.com সহ বিভিন্ন অ্যাপের মাধ্যমে জুয়া পরিচালনা করত। তারা সাধারণ মানুষকে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে এই খেলায় প্রলুব্ধ করত এবং বিনিময়ে কমিশন লাভ করত।
‎
‎অনলাইন জুয়ার এই বোর্ডগুলো মূলত বিদেশ থেকে পরিচালিত হয়। তারা স্থানীয়ভাবে সংগৃহীত টাকা বিকাশসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (MFS) অ্যাপের মাধ্যমে পাঠানো হতো।
‎গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ৩টি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়, যেগুলোতে জুয়া খেলার অসংখ্য আলামত পাওয়া গেছে।
‎
‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ,২০২৫ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামতসহ আসামিদের এসএমপি সিলেট-এর দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
‎আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাবের এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎র‍্যাবের অভিযানে অনলাইন জুয়া চক্রের ৪ সদস্য গ্রেফতার

সময় ০৬:০০:৫৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬