সিলেট ০৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশ করে -এমপি লুনা‎

সিলেট-২ আসনের সংসদ সদস্য ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশের পাশাপাশি শারীরিক সক্ষমতা বৃদ্ধি করে। তাছাড়া খেলাধুলার সাথে জড়িত থাকলে মানুষ খারাপ চিন্তাধারার বাইরে এসে সুন্দর চিন্তাভাবনা করার সুযোগ পান। তাই নিজেদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি খেলাধুলার সাথে বিশ্বনাথের সাংবাদিকদের সম্পৃক্ততা আমাদের সমাজের জন্য উপকার বয়ে আনবে বলে আমরা আশাবাদী। তিনি আরও বলেন, সাংবাদিকদের কাছ থেকে মানুষ সব সময়ই বস্তুনিষ্ট সংবাদই আশা করেন। এতে দেশ ও জাতি উপকৃত হন। সাংবাদিকরা কোন দলের না, কোন দলের হতেও পারেন না। তাই কোন সাংবাদিকের কারণে উন্নয়ন কর্মকান্ড বাঁধাগ্রস্থ হয়, এমন কোন কাজও কোন সাংবাদিক করা উচিত নয়। দেশ ও জাতির স্বার্থের জন্যই আমাদের সকলের কাজের মধ্যেই সচ্চতা ও জবাবদিহিতা থাকতে হবে এবং নিজ নিজ অবস্থান থেকে নিজের দায়িত্ব সততা ও নিষ্টার সাথে পালন করতে হবে।

‎তিনি মঙ্গলবার (৫ মে) বিকেলে বিশ্বনাথে প্রবাসীর পৃষ্ঠপোষকতায় স্থানীয় সাংবাদিকদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে কুলসুম রুবি বলেন, দীর্ঘদিন ধরে বিশ্বনাথে কাজ করার সূত্রে দেখলাম বিশ্বনাথের স্বার্থের জন্য এখানকার সব সাংবাদিকরাই ঐক্যবদ্ধ। এলাকার উন্নয়ন অগ্রগতির জন্য যা আমার কাছে একটি উদাহরণের একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে। সাংবাদিকতার যে মৌলিক ভিত্তি আমি বিশ্বনাথের সাংবাদিকদের মধ্যে পেয়েছি। বিশ্বনাথের সাংবাদিকরা নিজেরদের ব্যক্তির নয়, এলাকার গণমানুষের দাবীগুলো আদায়ে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে অগ্রহী ভূমিকা পালন করে যাচ্ছেন। যা সত্যিই প্রশংসার দাবী রাখে।

‎বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন ও ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের সহযোগী সমন্বয়কারী নবীন সোহেলের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) গাজী মাহবুবুর রহমান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের পৃষ্ঠপোষক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, যুক্তরাজ্যের ওল্ডহাম বিএনপির সাবেক সভাপতি জামাল উদ্দিন।

‎বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সভাপতি টুনু তালুকদার, সাবেক সভাপতি আশিক আলী, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইফুল ইসলাম বেগ। সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ২য় বিশ্বনাথ মিডিয়া কাপের সমন্বয়কারী প্রনঞ্জয় বৈদ্য অপু।

‎উল্লেখ্য বিশ্বনাথের ৩টি (বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ মডেল প্রেসক্লাব, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়ন) সাংবাদিক সংগঠনের সদস্যদের অংশগ্রহনে অনুষ্ঠিত ‘২য় বিশ্বনাথ মিডিয়া কাপ-২০২৫’র পৃষ্ঠপোষকতা করেন বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট (ইউকে)’র সাধারণ সম্পাদক গোলজার খান, ট্রাস্টি ও আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী সেবুল মিয়া, লক্ষ টাকার ফুটবল টুর্ণামেন্টের প্রধান সমন্বয়ক ও আসন্ন পৌরসভা নির্বাচনের সম্ভাব্য মেয়র পদপ্রার্থী মুমিন খান মুন্না, চেম্বার অব কর্মাস লন্ডন রিজিয়নের সদস্য তোফাজ্জল আলম তোফায়েল, বিশ্বনাথ গরীব কল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল কালাম, শেখ তাহির আলী শাহ্ ফাউন্ডেশনের চেয়ারম্যান শেখ আবুল বশর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

খেলাধুলা মানুষের মননশীল চিন্তার বিকাশ করে -এমপি লুনা‎

সময় ০৯:১৮:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬