সিলেট ০৪:১২ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

নবীগঞ্জে পাওনা টাকার বিরোধে সিয়াম হত্যা মামলার পলাতক আসামি লিংকন গ্রেপ্তার

‎হবিগঞ্জের নবীগঞ্জে পাওনা টাকার বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সিয়াম আহমেদ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৯। গ্রেপ্তার হওয়া লিংকন মিয়া (২৮) নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা।

‎র‍্যাব-৯-এর সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ৩ মে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনারুঘাট উপজেলার উবাহাটা ইউনিয়নের শিমুলতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নবীগঞ্জ থানায় দায়ের করা হত্যা মামলার (নং-১১/৮৬; ১১ এপ্রিল ২০২৬) এজাহারভুক্ত ৪ নম্বর আসামি।

‎র‍্যাব জানায়, নিহত সিয়াম আহমেদ নবীগঞ্জ পৌর এলাকার নোয়াপাড়া গ্রামের বাসিন্দা ছিলেন।পাওনা টাকা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার সঙ্গে স্থানীয় কয়েকজনের দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। বিরোধ মীমাংসার চেষ্টা ব্যর্থ হলে তা সংঘর্ষে রূপ নেয়।
‎মামলার বিবরণে জানা যায়, গত ৬ এপ্রিল সকাল আনুমানিক ১০টার দিকে নবীগঞ্জ পৌরসভার শিবপাশা সড়কের ঠাকুরবাড়ির কাছে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে সিয়ামের ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় ৭ এপ্রিল তার মৃত্যু হয়।

‎এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নবীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে র‍্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় লিংকন মিয়াকে গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তার আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।
‎র‍্যাব-৯ আরও জানায়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তাদের অভিযান ও গোয়েন্দা নজরদারি কার্যক্রম অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

নবীগঞ্জে পাওনা টাকার বিরোধে সিয়াম হত্যা মামলার পলাতক আসামি লিংকন গ্রেপ্তার

সময় ০৮:২১:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ মে ২০২৬