সিলেট ০৬:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
News Title :
‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন ধনবাড়ীতে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ‎সংবাদকর্মীকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ প্রচারের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‎বালাগঞ্জে ২ কোটি টাকা ব্যয়ের ড্রেন নির্মাণে গুরুতর অনিয়মের অভিযোগ! ‎কবিতা মানুষকে সহমর্মিতা মানবিকতা ও সৌন্দর্যবোধ শেখায়ঃ ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক‎ শায়েস্তাগঞ্জে র‍্যাবের যৌথ অভিযান: ট্রাকসহ ৯৬ বোতল ইসকফ সিরাপ জব্দ, গ্রেফতার ২ ‎ঢাকায় অনুষ্ঠিত হলো অনলাইন লিটারেচার গ্রুপ’স ইউনিটি এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী ও লিটারেচার সম্মাননা-২০২৬‎‎ ‎আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি হলেন মাধবপুরের রাবাব ফাতিমা ‎হবিগঞ্জে বন্যাদুর্গত চার শতাধিক মানুষের পাশে জেলা পুলিশ মেডিকেল ক্যাম্পে বিনামূল্যে চিকিৎসাসেবা‎ রুস্তম হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল, ১২ ঘণ্টার আল্টিমেটাম

‎হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস: কঠোর নিরাপত্তার ঘোষণা এসএমপি কমিশনারের

‎সিলেটের আধ্যাত্মিক সাধক হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশেষ ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকাল ৫:১৫ মিনিটের সয়ম দরগাহ প্রাঙ্গণ পরিদর্শন শেষে এই ব্রিফিং প্রদান করেন সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম। ‎আগামী ৬, ৭ ও ৮ মে তিন দিনব্যাপী এই পবিত্র উরুস মোবারক অনুষ্ঠিত হবে।

‎ব্রিফিংকালে পুলিশ কমিশনার উরুস সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন,উরুস মোবারক যেন যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে সর্বোচ্চ সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে তিনি।

‎তিনি আর বলেন, উরুস চলাকালীন কোনো ধরনের ইসলাম বিরোধী কার্যকলাপ যেন না ঘটে, সে বিষয়ে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেওয়া হয়েছে। চুরি ও ছিনতাই প্রতিরোধে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি দরগাহ ও আশপাশের এলাকায় পর্যাপ্ত সংখ্যক সাদা পোশাকের পুলিশ মোতায়েন থাকবে।

‎আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে যাতে ভক্ত ও দর্শনার্থীরা নির্বিঘ্নে উরুসে অংশ নিতে পারেন।

‎ব্রিফিংকালে পুলিশ কমিশনারের সাথে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মুঃ মাসুদ রানা, পিপিএম-সেবা,

‎উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক ও অতিরিক্ত দায়িত্বে সদর) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম, সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ।

‎এছাড়াও হযরত শাহজালাল (রহ.) মাজার ও মসজিদ কমিটির সদস্যবৃন্দ, দরগাহ মাদ্রাসার শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎পুলিশ কমিশনার পরিশেষে উরুস সফল করতে সিলেটের সর্বস্তরের নাগরিক ও ভক্তবৃন্দের আন্তরিক সহযোগিতা কামনা করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন থাকার অনুরোধ জানান। ব্রিফিং শেষে মোনাজাত করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎ছাতকে দোকানে হামলা-ভাঙচুর ও নগদ টাকা লুটের অভিযোগ, থানায় লিখিত আবেদন

‎হযরত শাহজালাল (রহ.)-এর ৭০৭তম পবিত্র উরুস: কঠোর নিরাপত্তার ঘোষণা এসএমপি কমিশনারের

সময় ১১:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬