সিলেট ১১:০০ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬
News Title :
শান্তিগঞ্জের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‎ সিলেটের আলোচিত ডিসি সারওয়ার আলম প্রত্যাহার! কিছু প্রশ্ন? সচেতন নাগরিক পরিষদের সংবর্ধনায় সিক্ত শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দ ‎জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎নবীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশাচালক নিহত, মহাসড়ক অবরোধ ‎লস্করপুর থেকে উদ্ধার তক্ষক সাতছড়ি জাতীয় উদ্যানে অবমুক্ত ‎জামালপুরে টেকসই কৃষি,পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় বায়ােপেস্টিসাইডের ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত।‎ মাধআপুরে ৩০ বছরের জরাজীর্ণ ভবন, ছাদ ধসে আহত দপ্তরি, বন্ধ পাঠদান ১০ দফা দাবিতে শান্তিগঞ্জে কৃষক-মজুর-মৎস্যজীবীদের বৈঠক‎,আন্দোলন জোরদারের ঘোষণা ‎সিলেটে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান: ১৩ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ ট্রাক জব্দ
সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক.....

জালালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, বাসচালক পলাতক

‎সুনামগঞ্জ জেলার জয়কলস হাইওয়ে থানাধীন সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের জালালপুর এলাকায় সোমবার (৪ মে ২০২৬) দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৫ থেকে ৭ জন আহত হয়েছেন। তবে আহতদের তাৎক্ষণিক পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

‎পুলিশ সূত্রে জানা যায়, একটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজিচালিত অটোরিকশা ও ঢাকা মেট্রো-ব ১১-৭৭৬১ নম্বরের হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজি চালক মো. ইউসুফ আলী (৫০) পিতা—হাসিম, গ্রাম—তাহেরপুর, সুনামগঞ্জ নিহত হন। এছাড়া অজ্ঞাতপরিচয় আরও একজন পুরুষ ঘটনাস্থলেই মারা যান।

‎দুর্ঘটনায় আহত ৫ থেকে ৭ জনকে স্থানীয়রা উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠান। জয়কলস হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোতালেব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর বাস চালক পালিয়ে গেছেন।

‎সিএনজি ও হানিফ পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
‎এদিকে, দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শান্তিগঞ্জের চন্দ্রপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ‎

সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক.....

জালালপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ২, বাসচালক পলাতক

সময় ০৫:২৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬