সিলেট ০৫:১০ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎কোম্পানীগঞ্জে র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযান: ২৭ লাখ টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

‎সিলেটের কোম্পানীগঞ্জে র‍্যাব-৯ ও ৪৮ বিজিবির এক যৌথ অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানকৃত ভারতীয় জিরা ও একটি ট্রাক উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত এই মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ২৭ লক্ষ টাকা।

‎র‍্যাব-৯ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মে ২০২৬) রাত আনুমানিক ২.০০ ঘটিকার সময় সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানাধীন হাই-টেক পার্ক এলাকায় এই বিশেষ অভিযান পরিচালিত হয়। র‍্যাব-৯-এর সদর কোম্পানী এবং ৪৮ বিজিবির একটি যৌথ আভিযানিক দল এই অভিযানে অংশ নেয়।
‎অভিযান চলাকালে হাই-টেক পার্ক এলাকায় পরিত্যক্ত অবস্থায় ৫৪০০ কেজি ভারতীয় জিরা এবং মালামাল পরিবহনে ব্যবহৃত ০১টি ট্রাক উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তবে অভিযানের সময় চোরাচালানের সাথে সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে খুঁজে পাওয়া যায়নি।

‎র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিঃ পুলিশ সুপার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ জানান, উদ্ধারকৃত ভারতীয় জিরা ও ট্রাকের বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে জব্দকৃত আলামতসমূহ সিলেট কোতোয়ালী থানাধীন জিন্দাবাজার কাস্টমস অফিসে হস্তান্তর করা হয়েছে।

‎জনসাধারণের জন্য নিরাপদ সমাজ বিনির্মাণ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর এই ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎কোম্পানীগঞ্জে র‍্যাব-৯ ও বিজিবির যৌথ অভিযান: ২৭ লাখ টাকার ভারতীয় জিরা ও ট্রাক জব্দ

সময় ০৭:৫৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬