সিলেট ১২:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত। ‎গোয়াইনঘাটে ৪ লিস্টার মেশিন ধ্বংস, ডুবিয়ে দেওয়া হলো বালুভর্তি বাল্কহেড শান্তিগঞ্জে জোরপূর্বক জায়গা দখলের অভিযোগ ‎রক্তাক্ত গণমাধ্যম: সাগর-রুনি থেকে আলিফ ফকিরের বিয়োগান্তক সুর‎ নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরকে গুলি করে হত্যা: শেরপুর প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ ‎জৈন্তাপুরে জমি দখলকে কেন্দ্র করে সংঘর্ষ: আহত একই পরিবারের ৩  ভাইসহ একাধিক সদস্য। ‎প্রতিবন্ধী নাতনির দায়িত্ব বৃদ্ধ দাদির কাঁধে লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার

‎ছাতক এসিল্যান্ড অফিসের গাড়িচালকের কম্পিউটার ব্যবহার, তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন

অনুমতি ছাড়া কম্পিউটার ব্যবহার করছেন ড্রাইভার ইজাজুল হক

‎

‎সুনামগঞ্জের ছাতক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ে প্রশাসনিক শৃঙ্খলা ও তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, দায়িত্ববহির্ভূত এক ব্যক্তি নিয়মিতভাবে সরকারি কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন কাজে সম্পৃক্ত হচ্ছেন। জানা গেছে, মো. ইজাজুল হক নামের এক ব্যক্তি পূর্বে ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানের গাড়িচালক হিসেবে দায়িত্ব পালন করতেন। বর্তমানে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ শূন্য থাকায় অতিরিক্ত দায়িত্ব হিসেবে তিনি উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর গাড়িচালক হিসেবে কর্মরত রয়েছেন।
‎অভিযোগ অনুযায়ী, দায়িত্ব পালনের পাশাপাশি অফিসে যাতায়াতের সুযোগে তিনি নিয়মিত কার্যালয়ের কম্পিউটারে বসে বিভিন্ন কাজ করে থাকেন। সম্প্রতি এ সংক্রান্ত একটি ভিডিও স্থানীয় গণমাধ্যমকর্মীদের হাতে এসেছে। ভিডিওতে দেখা যায়, তিনি ভূমি অফিসের একটি কম্পিউটারে দীর্ঘ সময় ধরে কাজ করছেন। এ সময় তার আশপাশে অফিসের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা যায়।

বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।  সচেতন মহলের প্রশ্ন—একজন গাড়িচালক কীভাবে সরকারি প্রশাসনিক কম্পিউটার ব্যবহার করছেন এবং তার কাছে এসব তথ্য কতটা নিরাপদ? সাধারণত ভূমি অফিসের কম্পিউটার গুলোতে খতিয়ান, নামজারি, ভূমি রেকর্ড ও অনলাইন মিউটেশন সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সংরক্ষিত থাকে। এ ধরনের ডিভাইসে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা অনুমোদিত কর্মচারী ছাড়া অন্য কারও প্রবেশাধিকার প্রশাসনিক বিধিবিধান ও তথ্য নিরাপত্তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না, তা নিয়েও প্রশ্ন উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সেবাগ্রহীতা জানান, ভূমি অফিসের নির্দিষ্ট কক্ষে প্রবেশ করতেও সাধারণ মানুষকে নানা নিয়ম অনুসরণ করতে হয়। সেখানে একজন গাড়িচালকের নির্বিঘ্নে সরকারি কম্পিউটার ব্যবহার বিষয়টি তদন্তের দাবি রাখে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত গাড়িচালক মো. ইজাজুল হক কম্পিউটারে কী কাজ করছিলেন—এ প্রশ্নের জবাবে এটি কোনো কাজ নয় বলে ফোন কেটে দেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোজাহিদুল ইসলাম এ বিষয়ে বলেন, সে কম্পিউটারে কী কাজ করছে, তা আগে দেখতে হবে। ওই কম্পিউটারে তেমন গুরুত্বপূর্ণ কিছু নেই। ব্যক্তিগতভাবে কিছু টিপাটিপি করে থাকতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব (YRC) সদস্যদের গেটটুগেদার অনুষ্ঠিত।

‎ছাতক এসিল্যান্ড অফিসের গাড়িচালকের কম্পিউটার ব্যবহার, তথ্য নিরাপত্তা নিয়ে প্রশ্ন

সময় ০৭:১৪:৩০ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬