সিলেট ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬
News Title :
ছাতকে ‎ফোনে ডেকে নেওয়ার পর উধাও যুবক, উৎকণ্ঠায় পরিবার! থানায় অভিযোগ।‎ টাঙ্গাইলের দেলদুয়ারে বজ্রপাতে বাবা-মেয়ের মর্মান্তিক মৃত্যু ‎হবিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা ও ছেলের মৃত্যু ‎হবিগঞ্জে গৃহবধূর মুখে এসিড নিক্ষেপের অভিযোগ সাবেক স্বামী গ্রেপ্তার পৃথিবীকে টিকিয়ে রাখতে বছরের প্রতিটি দিনই পরিবেশ সংরক্ষণের জন্য কাজ করতে হবে:‎-প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক ‎গোপালপুর-ভূঞাপুরে ১৪৪ ধারা উপেক্ষা করে ফের সংঘর্ষ ও অগ্নিসংযোগ! পর্যটকদের হাতছানি দিচ্ছে টাঙ্গাইলের ঐতিহাসিক ‘ধনবাড়ী নবাববাড়ি’ টাঙ্গাইলের সোনিয়া ক্লিনিকের মালিক রেজভী আহমেদ মদিনায় ইন্তেকাল‎ আমেরিকার টেক্সাস ইউনিভার্সিটিতে ফুল ফান্ডেড স্কলারশিপ! নবীগঞ্জে মোটরসাইকেলের গোপন অংশ থেকে  ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার

‎সিলেটে বিএনপির সংরক্ষিত আসনে শাম্মী ও জহরত আদিবের চমক

‎সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সিলেটে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের এক চমৎকার সমন্বয় ঘটিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একাধিক হেভিওয়েট প্রার্থীর মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা থাকলেও শেষ পর্যন্ত বাজিমাত করেছেন দলের কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার এবং নতুন মুখ ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

‎সোমবার (২০ এপ্রিল) দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে ৩৬ জন মনোনীত প্রার্থীর নাম ঘোষণা করেন। দুই দিনব্যাপী ম্যারাথন সাক্ষাৎকার ও চুলচেরা বিশ্লেষণের পর জাতীয় স্থায়ী কমিটি এই তালিকা চূড়ান্ত করে।

‎দলের দুঃসময়ে রাজপথে সক্রিয় থাকা এবং দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারের পুরস্কার পেলেন শাম্মী আক্তার। তিনি বর্তমানে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্থানীয় সরকার বিষয়ক সহ-সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি হবিগঞ্জ-৪ (মাধবপুর–চুনারুঘাট) আসন থেকে সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন প্রত্যাশী ছিলেন। তখন মনোনয়ন না পেলেও দলের প্রতি আনুগত্য ও সাংগঠনিক দক্ষতার কারণে এবার তাকে সংসদ সদস্য হিসেবে বেছে নিয়েছে হাইকমান্ড।

‎সিলেটের মনোনয়নে সবচেয়ে বড় চমক হিসেবে আবির্ভূত হয়েছেন ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী। প্রয়াত প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট এবাদুর রহমান চৌধুরীর এই যোগ্য উত্তরসূরি প্রথমবারের মতো সক্রিয় রাজনীতিতে বড় সুযোগ পেলেন। পেশাগত জীবনে তিনি নামী টেলিযোগাযোগ প্রতিষ্ঠান বাংলালিংকের ডেপুটি সিইও হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষিত ও তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে তার অন্তর্ভুক্তি সিলেটে দলের ভাবমূর্তিতে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন তৃণমূল কর্মীরা।

‎সিলেট বিভাগ থেকে এবারের মনোনয়ন দৌড়ে ছিলেন একঝাঁক পরিচিত মুখ। মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় ছিলেন:তাহসিন শারমিন তামান্না, ফাহিমা আহাদ কুমকুম, ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী, সৈয়দা আদিবা হোসেন, ছাবিনা খান, ছালমা আক্তার, নিহার সুলতানা তিথী, বীথিকা বিনতে হোসাইন। অ্যাডভোকেট তহমীনা আক্তার হাসেমী, অ্যাডভোকেট মুন্নী খানম ও মুনমুন তালুকদার।

‎তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই লড়াইয়ে শেষ পর্যন্ত তারা জায়গা করে নিতে না পারলেও দল ও এলাকার উন্নয়নে শাম্মী ও জহরতের মনোনয়নকে ইতিবাচক হিসেবে দেখছেন স্থানীয় বিএনপি নেতারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ছাতকে ‎ফোনে ডেকে নেওয়ার পর উধাও যুবক, উৎকণ্ঠায় পরিবার! থানায় অভিযোগ।‎

‎সিলেটে বিএনপির সংরক্ষিত আসনে শাম্মী ও জহরত আদিবের চমক

সময় ০৯:৪১:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬