সিলেট ০২:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
News Title :
‎বানিয়াচংয়ে অকাল বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন: ফসল রক্ষায় লড়ছেন দিশেহারা কৃষক ‎সিলেটে ও সুনামগঞ্জে র‍্যাব-বিআরটিএ’র যৌথ অভিযান: ১১ চালককে জরিমানা, ৭টি সিএনজি জব্দ‎ ‎বাডসের বৈশাখী উৎসবে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হকঃ‎আলোকিত সমাজ গঠনে শুদ্ধ সংস্কৃতি চর্চা অপরিহার্য জামালপুরে গ্রিন বিজনেস মডেলে ভুট্টা চাষের ফসল চাষ প্রদর্শনী ও কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত প্রতিটি উপজেলায় হবে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’: শিক্ষামন্ত্রী ‎ছাতকে বিজ্ঞান মেলা উদ্বোধন,ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনে মুখর মেলা প্রাঙ্গণ।‎ সিলেটে অশ্লীল ভিডিও ধারণ করে মুক্তিপণ আদায়কারী ‘হানিট্র্যাপ’ চক্রের সদস্য গ্রেফতার জুড়ীতে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ উদযাপিত ‎কানাডার রাজনীতিতে নতুন ইতিহাস: এমপি নির্বাচিত হলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডলি বেগম‎ জুড়ীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার কৃষক কার্ড পেলেন ৮২১ জন কৃষক

প্রতিটি উপজেলায় হবে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’: শিক্ষামন্ত্রী

‎পাবলিক পরীক্ষার কারণে সাধারণ পাঠদান যাতে ব্যাহত না হয়, সেজন্য দেশের প্রতিটি উপজেলায় একটি করে আধুনিক ‘‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’ নির্মাণ করবে সরকার। বুধবার (১৫ এপ্রিল) সকালে সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড আয়োজিত এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র সচিবদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই ঘোষণা দেন।

‎শিক্ষামন্ত্রী বলেন,বিদ্যমান পরীক্ষা পদ্ধতির কারণে শিক্ষার্থীদের জীবন থেকে মূল্যবান দুটি বছর ঝরে যাচ্ছে, যা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড অর্জনে বড় বাধা। তিনি জানান, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দ দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।

‎অবকাঠামো উন্নয়নের পাশাপাশি গুণগত মান নিশ্চিত করতে প্রতিটি ক্লাসরুমে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, আমি সংসদ সদস্যদের অনুরোধ করব, আপনারা নিজ নিজ এলাকার স্কুলের সিসি ক্যামেরা কোড নিয়ে স্মার্টফোনের মাধ্যমেই তদারকি করুন।

‎শিক্ষক সংকট নিরসনে মন্ত্রী জানান, প্রাথমিকের ৩২ হাজার ৫শ প্রধান শিক্ষক পদের মামলা জটিলতা নিরসনের চেষ্টা চলছে। খুব দ্রুতই প্রায় ৬০ হাজার নতুন শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। এছাড়া অবসরপ্রাপ্ত দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকদের নিয়ে একটি ‘পুল’ গঠন করা হচ্ছে, যারা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পার্ট-টাইম শিক্ষক হিসেবে কাজ করবেন

‎নকলের আধুনিক ধরণ সম্পর্কে সতর্ক করে ড. মিলন বলেন, এখন আর সনাতন পদ্ধতিতে নকল হয় না, ডিজিটাল নকলের ভ্যারিয়েন্ট এসেছে। শিক্ষক ক্লাসে না পড়ালেই শিক্ষার্থীরা নকলের আশ্রয় নেয়। এসময় তিনি শিক্ষকদের পরীক্ষার খাতা মূল্যায়নে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান।

‎নিজের সাম্প্রতিক সমালোচনা ও ট্রল প্রসঙ্গে মন্ত্রী বলেন, ভর্তি প্রক্রিয়ায় লটারি বাতিলসহ বিভিন্ন ইস্যুতে আমাকে নিয়ে ফেসবুকে ট্রল করা হচ্ছে। নির্বাচনের আগে রাজনৈতিক প্রেক্ষাপটে আমি আমার এলাকায় জায়েমা রহমানকে নিয়ে কিছু কথা বলেছিলাম, যা নিয়ে এখন সমালোচনা হচ্ছে। আমরা স্বপ্ন দেখেছিলাম তারেক রহমান প্রধানমন্ত্রী হবেন, সেই স্বপ্ন পূরণ হয়েছে। আল্লাহ কবুল করলে জায়েমা রহমানও ভবিষ্যতে প্রধানমন্ত্রী হবেন।

‎তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমালোচনা করে বলেন, নিজের বিশ্ববিদ্যালয়ের খবর না রেখে শিক্ষকরা এখন মন্ত্রীদের খাতা দেখা (ব্যর্থতা খোঁজা) শুরু করেছেন!

‎সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এমপি। তিনি বলেন, দক্ষ জনশক্তি তৈরি করতে পারলে বিদেশে কর্মসংস্থান আরও বৃদ্ধি পাবে। তিনি সিলেটের শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সিলেট-৬) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমেদ চৌধুরী এমপি,সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদ এমপি,শাবিপ্রবি উপাচার্য ড. এ এম সরওয়ার উদ্দিন চৌধুরী, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মিঞা মো. নুরুল হক, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম।এতে আরও বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী।

‎এছাড়াও সভায় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানগণসহ সিলেট অঞ্চলের কেন্দ্র সচিব ও শিক্ষা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বানিয়াচংয়ে অকাল বন্যায় ডুবছে কৃষকের স্বপ্ন: ফসল রক্ষায় লড়ছেন দিশেহারা কৃষক

প্রতিটি উপজেলায় হবে ‘মাল্টিপারপাস পরীক্ষা কেন্দ্র’: শিক্ষামন্ত্রী

সময় ০৬:০৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬