সিলেট ০১:০৮ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎ ‎ক্লুলেস সংঘবদ্ধ ধর্ষণ মামলার রহস্য উদঘাটন, দুই আসামি গ্রেফতার ‎নবীগঞ্জের একমাত্র আসামি তুহিন সিলেট থেকে গ্রেফতার ‎লাখাইয়ে কর্মকর্তা সাংবাদিক  মুক্তিযোদ্ধা সহ সুশীল সমাজের সাথে মতবিনিময় করেন জেলা প্রশাসক। ‎জামালপুরের দিগপাইতে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার: হত্যা নাকি আত্মহত্যা এ নিয়ে রহস্য!‎ ‎জামালপুরে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে  পরিকল্পনা প্রণয়ন বিষয়ক কর্মশালা  ২৪ ঘণ্টার মধ্যেই রামু থেকে নিখোঁজ কলেজছাত্রী টাঙ্গাইলে উদ্ধার চুনারুঘাটে মাদকবিরোধী যৌথ অভিযান: নারীকে ৬ মাসের কারাদণ্ড, জরিমানা ‎সখিপুর পৌরসভায় ৩নং ওয়ার্ডে টানা বিদ্যুৎ বিপর্যয়: চরম ভোগান্তিতে হাজারো মানুষ জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসারের মাঠ পর্যায়ের কৃষি উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিদর্শন

মৌলভীবাজারে গণহত্যা দিবসে শ্রদ্ধা ও আলোচনা সভা‎

‎গণহত্যা দিবস উপলক্ষে মৌলভীবাজারে শহীদদের স্মরণে ফুলেল শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চের নির্মম হত্যাযজ্ঞে নিহতদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন সর্বস্তরের মানুষ।
‎গণহত্যা দিবস উপলক্ষে বুধবার (২৫ মার্চ) সকালে মৌলভীবাজারের গণকবরস্থানে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় ১৯৭১ সালের গণহত্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

‎শ্রদ্ধা নিবেদনে অংশ নেন জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল, জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান মিজান, পুলিশ সুপার বিল্লাল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব হোসেন, একাটুনা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ রুমেন আলী এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. ফখরুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক ব্যক্তিবর্গ।

‎পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেনের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎আলোচনা সভায় বক্তারা বলেন, ২৫ মার্চ বাঙালি জাতির ইতিহাসে এক শোকাবহ দিন। ১৯৭১ সালের এই দিনে নিরস্ত্র বাঙালিদের ওপর যে নির্মম হত্যাযজ্ঞ চালানো হয়, তা বিশ্ব ইতিহাসের অন্যতম নৃশংস গণহত্যা হিসেবে বিবেচিত। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব অপরিসীম বলেও তারা উল্লেখ করেন।
‎অনুষ্ঠানের শেষে শহীদদের স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচংয়ে জমকালো আয়োজনে স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন শোকেসিং প্রোগ্রাম অনুষ্ঠিত‎

মৌলভীবাজারে গণহত্যা দিবসে শ্রদ্ধা ও আলোচনা সভা‎

সময় ০৭:১৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬