সিলেট ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

চুনারুঘাট সীমান্তে ১৬ মাস পর ২ ভারতীয় নাগরিক হস্তান্তর

‎

হবিগঞ্জের চুনারুঘাট সীমান্তে অবশেষে ১৬ মাস পর দুই ভারতীয় নাগরিককে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

‎সোমবার (২৩ মার্চ) সকাল ১১টায় চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর এলাকার ১৯৬৬ এস-১ পিলারের সামনে আনুষ্ঠানিকভাবে এ হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

‎হস্তান্তর অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন বাল্লা বিজিবির নায়েক সুবেদার আবুল কালাম এবং চুনারুঘাট থানার প্রতিনিধি সজল কুমার পাল। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন অতিরিক্ত মহকুমা শাসক (মোহনপুর) ধৃতি শেখর রায়, আইপিএস কর্মকর্তা ডি কুডিয়াওসো, বিএসএফ-এর কোম্পানি কমান্ডার অশোক কুমার এবং খোয়াই থানার ওসি কে.ডি সরকারসহ অন্যান্য কর্মকর্তারা।

‎জানা যায়, ২০২৪ সালের ১০ ডিসেম্বর মাধবপুর সীমান্তের ধর্মঘর এলাকা থেকে ভারতীয় দুই নাগরিক—অজিৎ বিশ্বাস (পিতা: অমূল্য বিশ্বাস, রাণীর খামার, থানা: আমতলী) এবং সমীর দাশ (পিতা: মৃত পিয়ারী দাশ, সাং: বিনয়নগর, থানা: সিদাই, জেলা: পশ্চিম ত্রিপুরা)—কে আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎পরবর্তীতে হবিগঞ্জ আদালত তাদের প্রত্যেককে ২৮ দিনের কারাদণ্ড প্রদান করেন। তবে আইনি জটিলতার কারণে নির্ধারিত সময়ের পরও তারা দেশে ফিরতে পারেননি। অবশেষে দীর্ঘ ১৬ মাস পর সোমবার তাদের ভারতীয় পুলিশ ও বিএসএফ-এর কাছে হস্তান্তর করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

চুনারুঘাট সীমান্তে ১৬ মাস পর ২ ভারতীয় নাগরিক হস্তান্তর

সময় ০৭:৪৬:১০ অপরাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২৬