সিলেট ১১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের কল্যাণে কাজ করছে মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বক্তব্য রাখছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান

‎মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আযম খান বলেছেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই বাংলাদেশের জন্ম। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা এবং মুক্তিযোদ্ধাদের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থানে যারা শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের দেখভালের দায়িত্বও এ মন্ত্রণালয় গ্রহণ করেছে।

‎রোববার (২২ মার্চ) সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে জেলার সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
‎গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি অঙ্গীকার
‎২০২৪ সালের গণঅভ্যুত্থানে হতাহতদের বিষয়ে মন্ত্রী বলেন, যারা ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও পঙ্গু হয়েছেন, তাদের বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। এদের প্রতি আমরা অত্যন্ত আন্তরিক এবং তাদের যথাযথ সম্মান ও দেখভালের দায়িত্ব আমাদের রয়েছে।

‎আসন্ন ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উদযাপন প্রসঙ্গে আহমেদ আযম খান বলেন,জাতীয় ও স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। আশা করছি, সুপরিকল্পিতভাবে সফলভাবে এবারের জাতীয় ও স্বাধীনতা দিবস উদযাপন করতে পারব।

‎মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিল নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী তার গণতান্ত্রিক অবস্থানের কথা তুলে ধরেন। তিনি বলেন,গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে গণতান্ত্রিক ধারার মধ্য দিয়ে। প্রতিটি কমিটিই গণতান্ত্রিকভাবে গঠিত হোক—এটাই আমাদের প্রত্যাশা। মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলও যেন গণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। তবে এ প্রক্রিয়াটি সম্পন্ন করতে কিছুটা সময়ের প্রয়োজন।

‎মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, আমাদের প্রাণের নেতা তারেক রহমান আমাকে এই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। আমি তার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে এ মন্ত্রণালয়ের কাজকে এগিয়ে নিতে পারি, সেই প্রচেষ্টাই থাকবে।

‎মুক্তিযোদ্ধাদের বর্তমান তালিকা ও বিতর্কিত রাজাকারের তালিকা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন,এসব বিষয়ে অনেক প্রশ্ন ও আলোচনা রয়েছে। আমি মাত্র দুই দিন হলো অফিস শুরু করেছি। এই বিষয়গুলো নিয়ে আমি গভীরভাবে কাজ শুরু করব এবং জাতির প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সচেষ্ট থাকব।

‎এসময় জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনসহ প্রশাসনের বিভিন্ন স্তরের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎মুক্তিযুদ্ধ ও ‘২৪-এর গণঅভ্যুত্থানের শহীদদের কল্যাণে কাজ করছে মন্ত্রণালয়: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সময় ০৭:০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬