সিলেট ০৮:৫১ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
News Title :
লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা ‎সিলেটে বাস টমটম সংঘর্ষে মা-মেয়ে নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেপ্তার কুলাউড়ায় নতুন আঙ্গিকে গোবিন্দাস রেস্টুরেন্ট, সাশ্রয়ী মূল্যে মিলবে তিন বেলার খাবার নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা জুয়েল মাহবুবের সঙ্গে স্রোত সাহিত্য পর্ষদের শুভেচ্ছা বিনিময় ‎হবিগঞ্জে পূজামণ্ডপের নিরাপত্তায় ১২ প্লাটুন বিজিবি মোতায়েন ‎লাখাইয়ে শান্তিপূর্ণ, নির্বিঘ্নে দুর্গাপূজাঁ‎ উদযাপনের লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত।    ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মৃত্যু হবিগঞ্জ কারাগারে মাদক মামলার এক বন্দির মৃত্যু ‎লাখাইয়ে পুলিশের উদ্যোগে মাদক ও অপরাধবিরোধী উঠান বৈঠক অনুষ্ঠিত শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি মানিক,সম্পাদক সুধা রঞ্জন

‎ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট

রাস্তা অবরোধের ফলে মহাসড়কে দীর্য যানজট।

‎

‎
‎হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে বাসের ধাক্কায় এক পথচারী নারী নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার মেটাডোর কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।
‎নিহত ফেরদৌস বেগম (৩৫) উপজেলার ছাতিয়াইয়ান ইউনিয়নের এখতিয়ারপুর গ্রামের বাসিন্দা ও আজিজুল ইসলামের স্ত্রী।
‎
‎প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ফেরদৌস বেগম সড়ক পারাপারের সময় ঢাকাগামী এনা পরিবহনের একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
‎দুর্ঘটনার পর নিহতের স্বজন ও স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করেন। এ সময় কয়েকটি যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে বলে জানা গেছে। অবরোধের কারণে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, এতে যাত্রীদের ভোগান্তি বাড়ে।
‎
‎খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়।
‎শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
‎

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লাখাই মুড়িয়াউক ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে জমে উঠেছে প্রচার-প্রচারণা

‎ঢাকা-সিলেট মহাসড়কে প্রাণ গেল পথচারীর, ক্ষোভে অবরোধে দীর্ঘ যানজট

সময় ০৭:৩২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬