সিলেট ০৪:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

‎ঈদকে ঘিরে বিশাল ব্যানার, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলফাজ মহালদার

‎শাহজাহানপুর ইউনিয়নে ঈদ শুভেচ্ছা ব্যানার ঘিরে আলোচনা, সামনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মাধবপুর উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের ১ ও 2 নম্বর ওয়ার্ডের উদ্যোগে পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে প্রকাশিত একটি ব্যতিক্রমধর্মী শুভেচ্ছা ব্যানার এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ব্যানারটিতে মোঃ আলফাজ মহালদারকে কেন্দ্র করে অসংখ্য যুবক ও সমর্থকদের ছবি স্থান পেয়েছে।

‎মোঃ আলফাজ মহালদার ৬নং শাহজাহানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তাকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবেও দেখা হচ্ছে।

‎ব্যানারের একেবারে প্রথম সারিতে শুভাকাঙ্ক্ষী হিসেবে স্থান পাওয়া মোঃ ইমাম হোসেন একটি ইতিবাচক বার্তা দিয়ে বলেন, “আমরা চাই আমাদের ইউনিয়নে উন্নয়ন, শান্তি ও ঐক্য বজায় থাকুক। আলফাজ মহালদারের সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীতেও তিনি যেন মানুষের সেবা করতে পারেন—এটাই আমাদের প্রত্যাশা। জনগণ ভবিষ্যতে তাকে চেয়ারম্যান হিসেবে পাবে—এমনটাই আমরা আশা করি।” তার এই বক্তব্য স্থানীয়দের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

‎ব্যানারে “ঈদ মোবারক” শুভেচ্ছার পাশাপাশি সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং উন্নয়নের বার্তা তুলে ধরা হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা গেছে, যা স্থানীয় রাজনীতিতে তার সক্রিয়তা ও জনপ্রিয়তার প্রতিফলন বলে মনে করছেন এলাকাবাসী।

‎এলাকার সচেতন মহল মনে করছেন, এমন ব্যানার শুধু শুভেচ্ছা বিনিময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি আসন্ন নির্বাচনকে সামনে রেখে একটি ইতিবাচক প্রচারণার অংশ হিসেবেও বিবেচিত হতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

‎ঈদকে ঘিরে বিশাল ব্যানার, চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আলফাজ মহালদার

সময় ০৫:৫৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬