সিলেট ০৩:১৫ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
News Title :
গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার ‎জৈন্তাপুর সীমান্তে ওয়াচ টাওয়ারে বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার ‎জামালপুরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত লাখাইয়ে নতুন ইউএনও তারেক হাসান, এর যোগদান ‎বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বানিয়াচংয়ে বর্ণাঢ্য র‌্যালী। ইয়াবা সেবনের দায়ে বাহুবলে এক ব্যক্তির ৬ মাসের কারাদণ্ড ‎স্পেনে বাইসাইকেল গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাংলাদেশীর তরুণে মৃত্যু বানিয়াচং জনাব আলী সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনুপ রায় এর অবসরজনিত বিদায় সংবর্ধনা ‎মাধ্যমিক শিক্ষক সমিতি আনুষ্ঠানিক কার্যক্রম শুরু: বানিয়াচংয়ের বিদায়ী ইউএনও কে সংবর্ধনা প্রদান। ‎গোয়াইনঘাটে নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান‎

‎সুনামগঞ্জের ছাতকে লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের উদ্যোগে ইফতার মাহফিল ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
‎শুক্রবার (১৩ মার্চ) ছাতকের কিবরিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের প্রেসিডেন্ট, সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নবনির্বাচিত পরিচালক ও এফবিসিসিআইয়ের জেনারেল বডি সদস্য আহমদ সাখাওয়াত সেলিম চৌধুরী।

‎ছাতক লাইমস্টোন ইম্পোর্টার্স অ্যান্ড সাপ্লায়ার্স গ্রুপের সদস্য সাংবাদিক নাজমুল হাসান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠানটি সমিতির কর্মকর্তা আছাব উদ্দিনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ–৫ (ছাতক–দোয়ারাবাজার) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন।

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট মোঃ শামসুল হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক পৌরসভার প্রতিষ্ঠাকালীন মেয়র আলহাজ্ব আব্দুল ওয়াহিদ মজনু, বিশিষ্ট রাজনীতিবিদ ফজলুর রহমান বকুল, আব্দুর রহমান, অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার, জসীমউদ্দিন সুমেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সুফি আলম সোহেল, ছাতক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম, নোয়ারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেওয়ান আব্দুল খালিক পীর, অধ্যাপক হরিদাস রায় এবং ছাতক পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী আবুল হাসান।

‎অনুষ্ঠানে লাইমস্টোন ব্যবসার উন্নয়ন, ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণ এবং এলাকার অর্থনৈতিক অগ্রগতিতে ব্যবসায়ীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, ছাতকের লাইমস্টোন খাত দেশের শিল্প ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ খাতকে আরও গতিশীল করতে ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
‎আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করা হয় এবং উপস্থিত অতিথি ও ব্যবসায়ীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

গোলাপগঞ্জে ২১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২, নগদ টাকা উদ্ধার

ছাতকে লাইমস্টোন ব্যবসায়ীদের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠান‎

সময় ০৯:১৮:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬