সিলেট ০৬:৪৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
News Title :
‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও টাঙ্গাইলে র‍্যাবের অভিযানে ৯৬৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার এতিমখানার নামে চাঁদাবাজি: বানিয়াচংয়ে জনতার হাতে ধরা ‘টিকটকার’ ভণ্ড প্রতারক! বানিয়াচংয়ে ভাতিজার হাতে চাচা খুন: মামলায় স্বচ্ছতার অনন্য দৃষ্টান্ত স্থাপন ‎সিলেটে চাকরির প্রলোভনে ভারতে পাচারের চেষ্টা: দালাল চক্রের ২ সদস্য গ্রেফতার ‎জুড়ীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচী বাস্তবায়নে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত জুড়ীতে হাম-রুবেলার টিকাদান শুরু ‎শান্তিগঞ্জে জনসচেতনতামূলক প্রশিক্ষণ ‎টাঙ্গাইলে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু ‎সংগ্রাম থেকে সংসদে—সংরক্ষিত নারী আসনে এমপি হচ্ছেন শাম্মী আক্তার

‎টাঙ্গাইল পুলিশ লাইন্সে কিট প্যারেড: শৃঙ্খলা পেশাদারিত্ব ও জনসেবায় জোর‎

‎টাঙ্গাইল জেলা পুলিশের উদ্যোগে ১২ মার্চ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়েছে অফিসার ওফোর্সদের অংশগ্রহণে কিট প্যারেড।
‎নিয়মিত প্রশিক্ষণ ও শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে আয়োজিত এই প্যারেডে জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে কুচকাওয়াজের মাধ্যমে প্যারেডের অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন মোঃ রবিউল ইসলাম পিপিএম-সেবা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) টাঙ্গাইল।
‎প্যারেড চলাকালে তিনি সদস্যদের কিট পোশাক-পরিচ্ছদ সরঞ্জামাদি ও সামগ্রিক শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।

‎প্যারেড শেষে অতিরিক্ত পুলিশ সুপার পুলিশ
‎সদস্যদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন একজন পুলিশ সদস্যের পেশাদারিত্ব পরিচ্ছন্নতা ও ড্রেসরুলস মেনে চলা বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে। পাশাপাশি তিনি সকলকে স্বাস্থ্য সচেতন থাকার এবং দায়িত্ব পালনের সময় সাধারণ মানুষের সঙ্গে ভদ্র ও মানবিক আচরণ বজায় রাখার আহ্বান জানান।

‎তিনি আরও উল্লেখ করেন আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা শৃঙ্খলা ও
‎দায়িত্ববোধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত কিট প্যারেড ও প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয়ের ওপর আরও জোর দেওয়া হচ্ছে।

‎এ সময় টাঙ্গাইল জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিতছিলেন।পাশাপাশি জেলার বিভিন্ন ইউনিটের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরাও প্যারেডে অংশ নেন। এই আয়োজনের মাধ্যমে পুলিশ সদস্যদের মধ্যে শৃঙ্খলা পেশাদারিত্ব ও দায়িত্ববোধ আরও দৃঢ় হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‎বিয়ানীবাজার থেকে ৩ এসএসসি-দাখিল পরীক্ষার্থী ছাত্রী উধাও

‎টাঙ্গাইল পুলিশ লাইন্সে কিট প্যারেড: শৃঙ্খলা পেশাদারিত্ব ও জনসেবায় জোর‎

সময় ০৭:১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬