সিলেট ০৯:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬
News Title :
বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত ‎কালের কণ্ঠে যোগ দিলেন সাংবাদিক আবু বকর সিদ্দিক চৌধুরী রাষ্ট্রীয় সম্মানে বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিনের জানাজা ও দাফন সম্পন্ন ‎চুনারুঘাটে অবৈধ সিলিকা বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান ‎মাধবপুরে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ড্রেজার ও পাইপ ধ্বংস ‎ভোরের নীরবতা ভেঙে পুলিশের অভিযান, ৭.৫ কেজি গাঁজাসহ আটক মাদক কারবারি ‎হবিগঞ্জ প্রেসক্লাবে ‘আমার আব্বা’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত বানিয়াচং সাহিত্য পরিষদ পুনর্গঠন: সভাপতি জসিম, সম্পাদক শাহাব ‎মাধবপুরে পানির ফিল্টারে লুকিয়ে পাচারের সময় ১৯২ কেজি গাঁজাসহ কারবারি গ্রেপ্তার ‎সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন আর নেই

‎হবিগঞ্জ জেলা কারাগারে নবীগঞ্জে রাসেল মিয়া নামে এক কয়েদির মৃত্যু

‎হবিগঞ্জ জেলা কারাগারে নবীগঞ্জের রাসেল মিয়া (২৭) নামে এক কয়েদির মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার (১১ মার্চ) সকালে অসুস্থ অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
‎মৃত রাসেল মিয়া জেলার নবীগঞ্জ উপজেলার আউশকান্দি ইউনিয়নের বনগাঁও গ্রামের বাসিন্দা আতিক মিয়ার ছেলে। তিনি এমরুল মিয়া হত্যা মামলার আসামি হিসেবে চলতি বছরের ৫ জানুয়ারি কারাগারে পাঠানো হয়েছিলেন।

‎কারাগার কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে রাসেল মিয়া জ্বরে ভুগছিলেন। এ সময় কারাগারের হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। বুধবার সকালে তিনি কারাগারের বাথরুমে পড়ে যান। পরে কারাগারের চিকিৎসকেরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। অবস্থার অবনতি হলে সকাল ৯টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

‎হবিগঞ্জ জেলা কারাগারের জেলার মো.বিল্লাল মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে রাসেল মিয়ার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বছরের ৭ নভেম্বর নবীগঞ্জ উপজেলার বনগাঁও নতুন জামে মসজিদে জুমার নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় এমরুল মিয়াকে ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেদিন সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

‎এ ঘটনায় পরদিন (৮ নভেম্বর) নিহত এমরুল মিয়ার বড় ভাই নজরুল ইসলাম নবীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় রাসেল মিয়াসহ মোট সাতজনকে আসামি করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বানিয়াচং মডেল প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

‎হবিগঞ্জ জেলা কারাগারে নবীগঞ্জে রাসেল মিয়া নামে এক কয়েদির মৃত্যু

সময় ১০:৩৫:৫২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬